১৪ অগাস্ট থেকে ভারতে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপের লিগ টু

২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে পৌঁছনোর রাস্তা তৈরি করতে টুর্নামেন্টের দ্বিতীয় লিগ শুরু হচ্ছে ১৪ অগাস্ট শুরু হচ্ছে ভারতে। প্রতিযোগিতা চলবে ২০২২-র জানুয়ারি পর্যন্ত।

আইসিসি জানিয়েছে, ২১টি ট্রাই-সিরিজে বিভক্ত এই প্রতিযোগিতায় খেলবে নামিবিয়া, নেপাল, ওমান, পাপুয়া নিউ গিনি, স্কটল্যান্ড, সৌদি আরব ও আমেরিকা। ১৪ থেকে ২১ অগাস্ট পর্যন্ত চলা উদ্বোধনী সিরিজে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউ গিনি অংশ নেবে বলে জানিয়েছে আইসিসি। প্রতিটি দল প্রত্যেক সিরিজে চারটি করে ওয়ান ডে ম্যাচ খেলার সুযোগ পাবে। জয়ী দল দুই পয়েন্ট পাবে বলে জানানো হয়েছে।

২১টি ট্রাই-সিরিজ থেকে অধিক পয়েন্ট সংগ্রহ করা তিনটি দল, ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সরাসরি খেলার সুযোগ পাবে। আর শেষের চারটি দলকে ক্রিকেট বিশ্বকাপ কোয়ালিফায়ার প্লে-অফে খেলার সুযোগ দেওয়া হবে। যেখানে তাদের সঙ্গে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চ্য়ালেঞ্জ লিগ এ ও বি-র জয়ীদের মোকাবিলা হবে।

প্রথম চ্যালেঞ্জ লিগে খেলছে কানাডা, ডেনমার্ক, মালেশিয়া, কাতার, সিঙ্গাপুর ও ভানুয়াটু। দ্বিতীয় চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ পেয়েছে বারমুডা, হংকং, ইতালি, জার্সি, কেনিয়া, উগান্ডা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, August 12, 2019, 19:26 [IST]
Other articles published on Aug 12, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+