রাজধানীতে বুধবারের ম্যাচেই ভারত বনাম অস্ট্রেলিয়া ওডিআই সিরিজের ফয়সালা হবে। হায়দরাবাদ ও নাগপুরে জয়ের পর রাঁচি ও মোহালিতে হেরে নিজেদের কাজটা কঠিন করে ফেলেছে বিরাট-বাহিনী। কিন্তু, তারপরেও মানসিকভাবে দলের সদস্যরা চাঙ্গাই রয়েছেন। ম্য়াচের আগের দিন জোরে বোলার মহম্মদ শামির দিল্লির বাড়িতে তাদের খোশমেজাজেই দেখা গেল।
চলতি সিরিজে বিভিন্ন শহরে বিভিন্ন ক্রিকেটারের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যাওয়াটা একপ্রকার ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। রাঁচিতে মহেন্দ্র সিং ধোনির বাড়িতে ভুড়িভোজ করে পন্থ বলেছিলেন 'সাক্ষী বৌদি' তাদের ফিটনেস নষ্ট করে দিলেন। মোহালিতে আবার ম্য়াচের আগে ভারতীয় দলের সদস্যরা গিয়েছিলেন সিদ্ধার্থ কলের বিয়েতে। সেই ধারা বজায় রইল শেষ ম্যাচের আগেও।
Thanks for all team India member’s for visiting my home 🙏🏻🙏🏻 pic.twitter.com/EKDeEgL7Hs
— Mohammad Shami (@MdShami11) March 12, 2019
মহম্মদ শামি পোস্ট করা এক ছবিতে তাঁর রাদজধানীর বাড়িতে কেদার যাদব ঋষভ পন্থদের দেখা গেল। ছিলেন শামির দাদা ও পরিবারের অন্যান্য সদস্যরাও। ছবিটি পোস্ট করে শামি টিম ইন্ডিয়ার সকল সদস্যকে তাঁর বাড়িতে পা রাখার জন্য ধন্যবাদও জানিয়েছেন।