কোয়েরেন্টাইনে বন্দি! ফিরে দেখা ক্রিকেটীয় মুহূর্ত! আজকের দিনে টি-২০ বিশ্বকাপ ফাইনাল খেলেছিল ভারত

করোনা রুখতে দেশজুড়ে ২১ দিনের লকডাউন। লকডাউনের আজ ১৩ তম দিন। ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে সেল্ফ কোয়ারেন্টাইনে গৃহবন্দি দেশবাসী। এই কোয়ারেন্টাইনে ফিরে দেখা ক্রিকেটীয় মুহূর্ত। আজকের দিনেই ২০১৪ সালে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলেছিল ভারত।

ফাইনালে ভারতের প্রতিপক্ষ

ফাইনালে ভারতের প্রতিপক্ষ

২০১৪ সালে ঢাকায় শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলেছিল ভারত। ফাইনালে লো-স্কোরিং ম্যাচে ভারত ৬ উইকেটে হেরে বসে। লাসিথ মালিঙ্গার অধিনায়কত্বে প্রথমবারের জন্য টি-২০ ক্রিকেট বিশ্বকাপ জেতে শ্রীলঙ্কা। দ্বিতীয়বারের জন্য টি-২০ ক্রিকেট বিশ্বকাপ জয় হাতছাড়া করেছিলেন ধোনি। এর আগে ২০০৭ সালে ভারত টি-২০ ক্রিকেট বিশ্বকাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়।

ভারতের ব্যাটিং ব্যর্থতা

ভারতের ব্যাটিং ব্যর্থতা

টস জিতে ফাইনালে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা। এরপর ভারতের ব্যাটিং ব্যর্থতা। শুরুতেই ৩ রান করে রাহানে সাজঘরে ফেরেন। রোহিত ২৯ রান করেন। তিন নম্বরে নেমে বিরাটের সংগ্রহ ছিল ৭৭।

ব্যাটে হতাশ করেছিলেন যুবরাজ

ব্যাটে হতাশ করেছিলেন যুবরাজ

চার নম্বরে ব্যাট করতে নেমে যুবরাজ সিং সেদিন হতাশ করেছিলেন। ২১ বলে খেলে মাত্র ১১ রান করেছিলেন যুবি। ৭ বলে ৪ রান করে নটআউট ছিলেন ধোনি। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার আঁটোসাঁটো বোলিংয়ে বিরুদ্ধে ভারত ১৩০ রান তুলতে পেরেছিল।

চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

জবাবে ২.১ ওভার বাকি থাকতে প্রয়োজনীয় রান তুলে নিয়ে প্রথমবারের জন্য শ্রীলঙ্কা টি-২০ বিশ্বকাপ ট্রফি জেতে। কিপার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ৩৫ বলে ৫২ রান করে অপরাজিত থেকে দলকে চ্যাম্পিয়ন করে মাঠ ছাড়েন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, April 6, 2020, 13:19 [IST]
Other articles published on Apr 6, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+