চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে ধাওয়ানকে পাওয়া নিয়ে আশঙ্কা

কাঁধের চোটের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে ধাওয়ানের ছিটকে যাওয়ার আশঙ্কা। রবিবার বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওডিআই ম্যাচে ফিল্ডিং করার সময় বিপজ্জনকভাবে পড়ে গিয়ে গব্বর বাঁ-কাঁধে চোট পান। এরপর ভারতীয় ওপেনার আর ফিল্ডিংয়ে ফিরতে ফেরেননি। ব্যাটিংও করেননি।

সিরিজ জয়ের সেলিব্রেশনের সময়, কাঁধে স্ট্র্যাপ বেঁধে মাঠে নেমেছিলেন ধাওয়ান। যারপর তাঁকে নিয়ে আসন্ন কিউয়ি সফরে চিন্তায় ম্যানেজমেন্ট।

চোট গুরুতর হলে কিউয়িদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ধাওয়ান ছিটকে যেতে পারে। শুধু তাই নয়, ওডিআই সিরিজেও ধাওয়ানের দলে সুযোগ না পাওয়ার সম্ভবনা তৈরি হয়ে গেল।

২৪ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সফর শুরু করছে ভারত। ২৪ জানুয়াারি প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে ভারত-নিউজিল্যান্ড।

উল্লেখ্য সাম্প্রতিক সময় চোট আঘাতের মধ্যে শিখর ধাওয়ানের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। ২০১৯ সালের শেষ দিকে ঘরোয়া টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলিতে বাঁ-পায়ের হাঁটুতে চোট পান। পায়ে একাধিক সেলাই পরে। সেই চোট সারিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন করেন গব্বর।

প্রত্যাবর্তনের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টি-টোয়েন্টিতে একটি হাফ সেঞ্চুরি করেন। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ওডিআই সিরিজের প্রথম দুই ম্যাচে দুটি হাফ সেঞ্চুরি করেন। ক্রিকেটে ফিরে চার ইনিংসে ধাওয়ানের সংগ্রহ যথাক্রমে ৩২, ৫২, ৭৪ ও ৯৬ রান।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, January 20, 2020, 11:10 [IST]
Other articles published on Jan 20, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+