জন্মদিনের আগে গাড়ি দুর্ঘটনায় আহত রাজস্থান রয়্যালসের ক্রিকেটার

গাড়ি দুর্ঘটনায় আহত আইপিএলের মেগা ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার। রবিবার গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের উঠতি ক্রিকেটার ওশানে থমাস।

জামাইকায় বড়সড় দুর্ঘটনার মুখে পড়েন থমাস। রবিবার জামাইকার সেন্ট ক্যাথরিনের হাই ওয়ে ২০০০ তে অন্য এক গাড়ির সঙ্গে ধাক্কায় ওসানের গাড়ি পাল্টি খেয়ে রাস্তায় আছড়ে পড়ে বলে জানা গিয়েছে।

এমন কেমন রয়েছেন ওসানে

রবিবার দুর্ঘটনার পর তাঁক স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার মুহূর্তে থমাসের জ্ঞান ছিল বলে জানা গিয়েছে। এই মুহূর্তে থমাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানা গিয়েছে। গাড়ি দুর্ঘটনায় থমাসের কী কী চোট রয়েছে, সেই নিয়ে অবশ্য এখনও কিছু বিস্তারিত জানা যায়নি। উল্লেখ্য এদিন অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি ২৩ বছরে পা দিলেন ডানহাতি পেসার।

এই মুহূর্তে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে নেই থমাস

চলতি সপ্তাহে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান দলের হয়ে সেই সিরিজে নেই থমাস।

রাজস্থান রয়্যালসে থমাস গুরুত্বপূর্ণ সদস্য

রাজস্থান রয়্যালসে থমাস গুরুত্বপূর্ণ সদস্য ওসানে থমাস। ২০১৯ সালে ডানহাতি এই পেসার রাজস্থান রয়্যালসে খেলেছেন । ৪ ম্যাচ খেলে থমাস ৫টি উইকেট পান।

একনজরে থমাসের ক্রিকেট কেরিয়ার

একনজরে থমাসের ক্রিকেট কেরিয়ার

ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখনও পর্যন্ত ওসানে থমাস ১৯টি ওডিআই ম্যাচ খেলে ২৭টি উইকেট সংগ্রহ করেছেন। অন্যদিকে ১০ ম্যাচ খেলে সংগ্রহ ৯ উইকেট ও ৪টি টি-২০ খেলে সংগ্রহ ৫ উইকেট।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, February 18, 2020, 14:37 [IST]
Other articles published on Feb 18, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+