'স্বপ্নের ইডেন মায়াবী হয়ে উঠেছিল', ২০০১-র জয়ে কলকাতার ক্রিকেট প্রেমীদের দ্রাবিড়ের কুর্নিশ

১৪৩ বছর আগের ১৫ মার্চ প্রথম টেস্ট ক্রিকেট প্রত্যক্ষ করেছিল বিশ্ববাসী। ঠিক তার ১২৪ বছর পর একই দিনে কলকাতার ইডেন গার্ডেন্সে ইতিহাস রচনা করছিল বর্তমান বিসিসিাই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। সেই জয়ের জন্য কাকে কৃতিত্ব দিলেন রাহুল দ্রাবিড়, জেনে নিন।

কলকাতায় অস্ট্রেলিয়া

কলকাতায় অস্ট্রেলিয়া

প্রথম টেস্ট শুরু হওয়ার ১২৪ বছর পর বা ২০০১ সালে ভারত সফরে এসেছিল স্টিভ ওয়া নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। দুই দলের মধ্যে প্রথম টেস্ট মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। সেই ম্যাচে শোচনীয় হার বরদাস্ত করতে হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলকে। টানা ১৬ টেস্ট ম্যাচ জেতা অপ্রতিরোধ্য অজি শিবিরের বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেন্সে ১১ মার্চ থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছিল ভারত।

অস্ট্রেলিয়ার দাপট ও ভাজ্জির লড়াই

অস্ট্রেলিয়ার দাপট ও ভাজ্জির লড়াই

১৯ বছর আগে হওয়া ইডেন গার্ডেন্সের ওই ঐতিহাসিক টেস্টে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৪৪৫ রান তুলেছিল অস্ট্রেলিয়া। অজি শিবিরের হয়ে সর্বাধিক ১১০ রান করেছিলেন অধিনায়ক স্টিভ ওয়া। ৯৭ রান করেছিলেন ওপেনার ম্যাথু হেডেন। ম্যাচের প্রথম দিনে হ্যাটট্রিক করে বিশ্ব ক্রিকেটে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন ২০ পেরোনো হরভজন সিং। রিকি পন্টিং, অ্যাডম গিলক্রিস্ট ও শেন ওয়ার্ন ভাজ্জির শিকার হয়েছিলেন। জবাবে প্রথম ইনিংসে ১৭১ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত। টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক ৫৯ রান করেছিলেন ভিভিএস লক্ষ্মণ।

ফলো অন

ফলো অন

প্রথম ইনিংসে ২৭৪ রানে পিছিয়ে থাকা ভারতকে দ্বিতীয় ইনিংসে ফলো অন বা ফের ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছিল অস্ট্রেলিয়া। যে সিদ্ধান্তকে ক্রিকেটীয় ইতিহাসের অন্যতম ভুল বলে বিবেচনা করা হয়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা বেশ ভালো হয়েছিল। তবে ২৩২ রানে ওপেনার শিবসুন্দর দাস, সদাগোপান রমেশ, সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়কে হারিয়ে চাপেও পড়ে গিয়েছিল ভারত।

লক্ষ্মণ ও দ্রাবিড়

লক্ষ্মণ ও দ্রাবিড়

কলকাতা টেস্টের দ্বিতীয় ইনিংসেও নির্ধারিত লক্ষ্যে পৌঁছনোর অনেক আগেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া ভারতীয় দলের ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ ও রাহুল দ্রাবিড় যা করে দেখিয়েছিলেন, তাঁকে 'মাদার অফ অল কামব্যাক' বলে অভিহিত করা হয়। পিছিয়ে থাকা টিম ইন্ডিয়াকে টেনে তোলাই শুধু নয়, পঞ্চম উইকেটে ৩৭৬ রানের রেকর্ড পার্টনারশিপ গড়ে ভারতকে চালকের আসনে বসিয়েছিলেন তাঁরা। ২৮১ রানের ম্যারাথন ইনিংস খেলেছিলেন লক্ষ্মণ। ১৮০ রান করেছিলেন রাহুল দ্রাবিড়। ৬৫৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিলেন ভারতের সেই সময়ের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। গ্লেন ম্যাকগ্রা, জেসন গিলেসপি, শেন ওয়ার্ন, মাইকেল কাসপরভিচ সহ সেই ইনিংসে মোট ৯ জন বোলারকে ব্যবহার করেছিলেন স্টিভ ওয়া।

ভারতের জয়

ভারতের জয়

কলকাতা টেস্টের পঞ্চম দিনে অস্ট্রেলিয়াকে ৩৮৩ রানের লক্ষ্য দিয়ে ছিল ভারতীয় ক্রিকেট দল। কিন্তু ২১২ রানেই অল আউট হয়ে গিয়েছিল স্টিভ ওয়া শিবির। ওই ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন অফ স্পিনার হরভজন সিং। ৩ উইকেট নিয়েছিলেন সচিন তেন্ডুলকর। এরপর চেন্নাই টেস্ট জিতে সিরিজও জিতেছিল ভারত।

ইডেনকে কৃতিত্ব

ইডেনকে কৃতিত্ব

ইডেন টেস্ট জয়ের অন্যতম নায়ক রাহুল দ্রাবিড়, ওই ঐতিহাসিক ফলের জন্য ইডেন গার্ডেন্সে উপস্থিত লাখো দর্শককে কৃতিত্ব দিয়েছেন। তাঁর কথায়, ম্যাচের শেষ দিনে অস্ট্রেলিয়ার একের পর এক উইকেট তুলছিলেন ভারতীয় বোলাররা। এক একটি উইকেটের পর ইডেনের সিংহ গর্জন ভারতীয় ক্রিকেটারদের মনোবল আরও বাড়িয়ে দিয়েছিল বলে জানিয়েছেন দ্রাবিড়। তাঁর কথায়, ম্যাচের শেষ দিনের চা পানের বিরতির পর তিনি ইডেন গার্ডেন্সের অন্য রূপ দেখেছিলেন। ক্রিকেট প্রেমীদের এত উচ্ছ্বাস-আবেগ পৃথিবীর অন্য কোনও মাঠে তিনি দেখেননি বলেই জানিয়েছেন দ্য ওয়াল। আর তাই ইডেন বিশ্বের অন্যান্য মাঠের থেকে আলাদা বলে মনে করেন দ্রাবিড়।

করোনার জন্য লকডাউনে আর্থিক সমস্যায় বিশেষ চাহিদা সম্পন্ন ভারতীয় ভরোত্তোলক

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, May 15, 2020, 15:05 [IST]
Other articles published on May 15, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+