
করোনা ভাইরাস
বিশ্বব্যাপী ৫৬ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ মানুষের। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। দেশে প্রাণ হারিয়েছেন চার হাজারেরও বেশি মানুষ। অন্যদিকে ইংল্যান্ডে করোনা আক্রান্তের সংখ্যা আড়াই লক্ষ ছাড়িয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন প্রায় ৩৭ হাজার মানুষ।

কী বলেছে ইসিবি
অবিলম্বে দেশে ক্রিকেট চালু করার পক্ষপাতি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। করোনা ভাইরাসের আতঙ্কে খেলা শুরু করতে বায়ো সিকিওর পরিবেশে ম্যাচ আয়োজন করার চিন্তাভাবনা করছেন ব্রিটিশরা। নিজেদের দেশের আগামী পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ এভাবেই আয়োজন করতে চায় ইসিবি।

কী বললেন রাহুল দ্রাবিড়
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের বায়ো-সিকিওর পরিবেশে ক্রিকেট শুরুর প্রস্তাব কিছুটা হলেও অবাস্তব বলে মনে হয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক রাহুল দ্রাবিড়ের। তাঁর মতে, ইসিবি যেভাবে ক্রিকেট চালু করার চিন্তাভাবনা করছে, তা সব দেশের পক্ষে সম্ভব নয়।

পরীক্ষা বাধ্যতামূলক
ভারতীয় কিংবদন্তি তথা ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ প্রধান রাহুল দ্রাবিড়ের মতে, বায়ো সিকিওর পরিবেশে ক্রিকেট হলেও তা সুরক্ষিত নয়। সেক্ষেত্রেও ক্রিকেটারদের শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক বলে দাবি করেছেন দ্রাবিড়। তাঁর কথায়, টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে ক্রিকেটারের শরীরে করোনা ভাইরাস ধরা পড়লে কিছু করার থাকবে না।


Click it and Unblock the Notifications
যত কাণ্ড পাতাললোকে! অনুষ্কাকে ডিভোর্স দিক বিরাট, কেমন এমন বললেন বিজেপি নেতা















