বাপ কা বেটা! ২ মাসের মধ্যে রাহুল দ্রাবিড় পুত্রের দুটি দ্বিশতরান

বাপ কা বেটা! বাবা রাহুল দ্রাবিড়কে ক্রিকেটের 'দ্য ওয়াল' বলা হয়। উইকেটে একবার টিঁকে গেলে বড় ইনিংস হাঁকিয়ে মাঠ ছাড়তেন। ছেলেও যেন ইতিমধ্যেই সেই রাস্তাতেই হাঁটছে।

দ্রাবিড় পুত্রের কীর্তি

দ্রাবিড় পুত্রের কীর্তি

জুনিয়র ক্রিকেটে ব্যাট হাতে নজর কাড়ছেন দেশের প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের ছেলে সমিত দ্রাবিড়। বেঙ্গালুরুতে বিটিআর শিল্ডের দ্বিতীয় ডিভিশনের অনূর্ধ্ব ১৪ গ্রুপে ১-এ মাল্য অদিতি ইন্টারন্যাশনাল স্কুলের হয়ে দ্বিশতরানের ইনিংস খেলেছে সমিত।

সমিতের ইনিংস একনজরে

সমিতের ইনিংস একনজরে

সমিত ১৪৪ বল খেলে ২১১ রানে অপরাজিত থাকে। সমিতের এই ইনিংস ৩৩টি চার ও ১টি ছক্কা দিয়ে সাজানো। বাবা ধৈর্যশীল ইনিংস খেলে ধ্রুপদী ব্যাটিং করলেও দ্রাবিড় পুত্র সমিত কিন্তু বেশ আক্রমণাত্মক ব্য়াটিং করে।

২ মাসের মধ্যে দুটি দ্বিশতরান

দুই মাসেরও কম সময়ের মধ্যে ১৪ বছরের সমিত দ্বিতীয় ডবল সেঞ্চুরি হাঁকাল।গত ডিসেম্বরেই অনূর্ধ্ব ১৪ ইন্টার জোনাল টুর্নামেন্টে ধারওয়াড় জোনের বিরুদ্ধে প্রেসিডেন্ট একাদশের হয়ে সমিত ২৫৬ বলে ২০১ রানের ইনিংস খেলেছিল। ২২ টি বাউন্ডারির সাহাস্য ইনিংস সাজানো ছিল। প্রথম ইনিংসে দ্বিশতরানের পর দ্বিতীয় ইনিংসে সমিত সেই ম্যাচে ৯৪ রান করেছিল।

শেষ পাঁচ ইনিংসে সমিতের রান

অনূর্ধ্ব-১৪ ক্রিকেটে সমিতের ব্যাটে শেষ পাঁচ ইনিংসে রান যথাক্রমে ২২, ২০৪, ৭৮*, ১৬৬, ২১১* । ১টি হাফ সেঞ্চুরি, ১টি সেঞ্চুরি, ২টি ডবল সেঞ্চুরি হাঁকিয়ে শেষ পাঁচ ইনিংসে সমিত মোট ৬৮১ রান করেছে। সেই সঙ্গে ১১/২, ২৮/১, ৩৫/৪, শেষ পাঁচ ম্যাচে ৭টি উইকেট নিয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, February 18, 2020, 19:58 [IST]
Other articles published on Feb 18, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+