কোয়েস ইস্টবেঙ্গলের ৭০ শতাংশ শেয়ার কিনতে মুখিয়ে মিনার্ভার মালিক!

কোয়েস বনাম ইস্টবেঙ্গলের দ্বন্দ্বে এবার নাক গলালেন মিনার্ভা অ্যাকাডেমির মালিক রঞ্জীত বাজাজ। সূত্রের খবর, লাল-হলুদের অধিকাংশ শেয়ার কেনার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। ইতিমধ্যে এ ব্যাপারে তিনি কোয়েসের সঙ্গে কথা বলেছেন বলেও খবর। যদিও এই ইস্যুতে ইস্টবেঙ্গল কর্তাদের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

৭০ শতাংশ শেয়ার কিনতে চান বাজাজ

৭০ শতাংশ শেয়ার কিনতে চান বাজাজ

স্পোর্টিং রাইটস হাতে না পাওয়া পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবের ৭০ শতাংশ শেয়ার কোয়েসের হাতেই থাকবে। সেই শেয়ার কিনতে আগ্রহ প্রকাশ করেছে ২০১৭-১৮ মরশুমের আই লিগ জয়ী ক্লাব মিনার্ভা এফসি তথা মিনার্ভা অ্যাকাডেমির মালিক রঞ্জীত বাজাজ।

অনেকটাই এগিয়েছে কথা

অনেকটাই এগিয়েছে কথা

চণ্ডীগড়-স্থিত মিনার্ভা অ্যাকাডেমির মালিক রঞ্জীত বাজাজ জানিয়েছেন, ইস্টবেঙ্গল ক্লাবের ৭০ শতাংশ শেয়ার কেনার ব্যাপারে কোয়েসের সঙ্গে তাঁদের কথা অনেকটাই এগিয়েছে। আইনি কাগজপত্র তৈরির প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছেন পাঞ্জাবের ওই শিল্পপতি। বলেছেন, ইস্টবেঙ্গল ও কোয়েসের পাকাপাকি বিচ্ছেদ জন্য তিনি অপেক্ষা করছেন।

কোয়েসের বক্তব্য

কোয়েসের বক্তব্য

কোয়েসের চেয়ারম্যান অজিত আইজ্যাকের বক্তব্য, মে মাসের শেষেই ইস্টবেঙ্গলকে স্পোর্টিং রাইটস ফিরিয়ে দেওয়ার ইচ্ছা ছিল তাঁদের। সেই মতো বিচ্ছেদ সংক্রান্ত চুক্তির কাগজপত্র বা টার্মিনেশন অফ এগ্রিমেন্ট লাল-হলুদকে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি বেঙ্গালুরুর ওই লগ্নিকারী সংস্থার কর্ণধারের। সঙ্গে তাঁর অভিযোগ যে ইস্টবেঙ্গলই নাকি সেই চুক্তিপত্রে সই করেনি। লাল-হলুদ এই প্রক্রিয়া সম্পন্ন করলেই তাদের স্পোর্টিং রাইটস ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন আইজ্যাক। বিষয়টি তাঁরা ভারতীয় ফুটবল ফেডারেশন বা এআইএফএফ-কে চিঠি লেখে জানিয়েছেন বলে দাবি বেঙ্গালুরুর ওই লগ্নিকারী সংস্থার কর্ণধারের।

কী বলছে ইস্টবেঙ্গল

কী বলছে ইস্টবেঙ্গল

কোয়েস যে টার্মিনেশন অফ এগ্রিমেন্ট পাঠিয়ে দিয়েছে, তা স্বীকার করে নিয়েছে ইস্টবেঙ্গল। তাতে সই করার আগে ফেডারেশেনের সঙ্গে তাঁদের আলোচনা চলছে বলে জানিয়েছেন লাল-হলুদ কর্তারা। তাঁদের বক্তব্য, ক্লাব লাইসেন্সিংয়ের ঝঞ্ঝাট কাটিয়ে কোয়েসর সঙ্গে বিচ্ছেদ সংক্রান্ত চুক্তিতে সই করা হবে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, July 9, 2020, 12:29 [IST]
Other articles published on Jul 9, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+