পার্থ টেস্টের আগে দুঃসংবাদ। ছিটকে গেলেন রবিচন্দ্রণ অশ্বিন এবং রোহিত শর্মা। চোটের জন্য এই দুই ক্রিকেটার ছিটকে গিয়েছেন। অশ্বিনের তলপেটের বাঁদিকে প্রবল যন্ত্রণা হচ্ছে। যার জন্য তিনি পার্থ টেস্ট খেলতে পারছেন না। রোহিতের পিঠে চোট রয়েছে। প্রথম টেস্ট শুরুর আগে প্রস্তুতি ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন পৃথ্বি শ। এই চোটের তালিকায় এবার যুক্ত হল আরও দুই ক্রিকেটারের নাম।
অ্যাডিলেড টেস্ট জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অশ্বিন। বল হাতে তিনি অজি ব্যাটিং লাইন-আপকে শুইয়ে দিয়েছিলেন। অন্যদিকে, প্রথম ইনিংসে ব্যাটিং-এ গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন রোহিত। এই দুই জন প্রথম একাদশ থেকে ছিটকে যাওয়া ভারতের উইনিং কম্বিনেশন ভেঙে গেল।
দ্বিতীয় টেস্টের তেরো জনের প্রাথমিক দলে রাখা হয়েছে হনুমান বিহারী, রবীন্দ্র জাদেজা, ভূবনেশ্বর কুমার, উমেশ যাদব-দের। পার্থ মূলত ফাস্ট উইকেটের জন্য পরিচিত। সেখানে ভারতীয় দলে স্পিনার হিসাবে দলে ঢুকতে পারেন রবীন্দ্র যাদব। গতিসম্পন্ন উইকেটে ভারত বাড়তি এক পেসার নেবে না বিশেষজ্ঞ ব্যাটসম্যান খেলাবে তা নিয়েই চূলচেরা বিশ্লেষণ হওয়ার সম্ভাবনা।
India name 13-man squad for 2nd Test: Virat Kohli (C), M Vijay, KL Rahul, Cheteshwar Pujara, Ajinkya Rahane (VC), Hanuma Vihari, Rishabh Pant (WK), Ravindra Jadeja, Ishant Sharma, Mohammed Shami, Jasprit Bumrah, Bhuvneshwar Kumar, Umesh Yadav #TeamIndia #AUSvIND pic.twitter.com/dBnMLqZ7AD
— BCCI (@BCCI) December 13, 2018
অশ্বিন ও রোহিতের চোট নিয়ে একটি টুইটও করেছে বিসিসিআই। সেখানে জানানো হয়েছে গোড়ালির চোট কাটিয়ে সুস্থ হচ্ছেন পৃথ্বি। তবে তিনি দ্বিতীয় টেস্ট খেলার মতো জায়গায় নেই। অশ্বিন ও রোহিতের চোট সম্পর্কেও এখানে বিস্তারিত আকারে জানিয়েছে বিসিসিআই। ততীয় টেস্টের দল ঘোষণার সময় এই ক্রিকেটাররা কী অবস্থায় থাকেন তা যথাসময়ে জানানো হবে বলে জানানো হয়েছে এই টুইটে।