সত্যিটা কি? আজই কি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিচ্ছেন ধোনি? দিনভর ক্রিকেটপাগল ফ্যানেদের মুখে মুখ এই আলোচনা। প্রিয় তারকাকে আর কি দেশের জার্সিতে ছক্কা হাঁকাতে দেখা যাবে না? বিরাটের টুইট পোস্টের পর থেকেই জল্পনায় ডুব দিয়ে মাহির অবসর নিয়ে তৈরি প্রশ্নের উত্তরের খোঁজে ক্রিকেট দুনিয়া!
শেষটায় উত্তর দিলেন সাক্ষী
শুরুতে ধোনির অবসর গুঞ্জনে কান না দিলেও দিনের শেষবেলায় নীরবতা ভাঙলেন সাক্ষী। টুইট করে সাক্ষী জানিয়ে দিয়েছেন পুরোটাই গুঞ্জন! মাহিকে নিয়ে দিরভোর যে জল্পনা তৈরি হয়েছে, তা একেবারেই ভিত্তিহীন খবর।
Its called rumours !
— Sakshi Singh 🇮🇳❤️ (@SaakshiSRawat) September 12, 2019
এম এস কে প্রসাদের বক্তব্য
শুধু সাক্ষী নয়, বিসিসিআইয়ের নির্বাচক প্রধান এম এস কে প্রসাদও ধোনির অবসর জল্পনা উড়িয়ে দিয়েছেন। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য টেস্ট দল ঘোষণার পর ধোনিকে নিয়ে প্রশ্ন করা হলে প্রসাদ বলেছেন, এটি সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া প্রসূত জল্পনা।
A game I can never forget. Special night. This man, made me run like in a fitness test 😄 @msdhoni 🇮🇳 pic.twitter.com/pzkr5zn4pG
— Virat Kohli (@imVkohli) September 12, 2019