|
শিখর ধাওয়ান কী করছেন
এই ২১ দিনের লকডাউনে ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানকে নানা মেজাজে পাওয়া গিয়েছে। এবার বাড়িতে ছেলের সঙ্গে বক্সিং করার মুহূর্তের ভিডিও পোস্ট করলেন তারকা ওপেনার।
|
ধাওয়ানের সোশ্যাল মিডিয়া পোস্ট
ইনস্টাগ্রাম ভিডিওতে বাড়ির ব্যালকনিতে বক্সিং দস্তানা হাতে চাপিয়ে ছেলের সঙ্গে বক্সিং করেছেন শিখর ধাওয়ান। সেই ভিডিও পোস্ট করে ধাওয়ান লিখেছেন, 'ছেলের সঙ্গে সকালের অনুলীশন ঝালিয়ে নিচ্ছি।'
|
কাপড় কাচা থেকে শৌচাগার পরিষ্কার
গৃহবন্দি অবস্থায় ছেলের সঙ্গে বক্সিং অনুশীলনের পাশাপাশি স্ত্রী আয়েশার সঙ্গে একটি মজার ভিডিও পোস্ট করেছেন ধাওয়ান। সেই ভিডিওতে, স্ত্রী ফোনে ব্যস্ত ও ভারতীয় ক্রিকেটার ঘর পরিষ্কার, কাপড় কাচা থেকে শৌচাগার পরিষ্কার করছেন এমন ভিডিও শ্যুট করে তা পোস্ট করেছেন।
|
ফিটনেস নিয়ে সতর্ক ধাওয়ান
অন্য এক ভিডিওতে দেখা গিয়েছে, বাড়িতেই গাছের সঙ্গে দড়ি বেঁধে ফিটনেস চর্চা শুরু করে দিয়েছেন শিখর ধাওয়ান। করোনার কারণে গৃহবন্দি থাকলেও প্রতি মুহূর্তেই নিজেকে ফিট ও মানসিক ভাবে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এক কদম এগিয়ে রাখছেন তারকা ক্রিকেটার।


Click it and Unblock the Notifications



















