ক্রিকেট থেকে ফুটবল, টেনিস থেকে ব্যাডমিন্টন, সারা দিনের খেলার খবরের আপডেট পেতে চোখ রাখুন। কোন খেলার কী ফল, কে কী বললেন, তা দেখে নিন এক নজরে।
কোরিয়া মাস্টার্স ওয়ার্ল্ড সুপার সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিলেন ভারতীয় মহিলা শাটলার সাইনা নেহওয়াল।
সাধারণ ভক্তদের মতো পুজো-প্রার্থনাও করতে দেখা গেল তাঁকে।
Ravi Shastri offered prayers at the Mahakaleshwar temple Ujjain #INDvBAN @RaviShastriOfc pic.twitter.com/SS3K5QR3SS
— Manoj Khandekar (@manojkhandekar) November 17, 2019
তারই এক ফাঁকে মধ্যপ্রদেশের বিখ্যাত মহাকালেশ্বর মন্দির ঘুরেও এলেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী।
কলকাতায় উড়ে যাওয়ার আগে ইন্দোরেই গোলাপি বলে অনুশীলন সেরে নিচ্ছে ভারতীয় দল।
ইন্দোরে ভারত-বাংলাদেশ টেস্টের জন্য় ধারাভাষ্যকারের ভূমিকা পালনে তিনি আগেই চুক্তিবদ্ধ ছিলেন,নিজের অনুপস্থিতির কারণ হিসেবে এই যুক্তি দিয়ে সোশ্যাল মিডিয়ায় আরও বেশি ট্রোলড হয়েছেন গম্ভীর।
দিল্লির বায়ু দূষণ সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠকে অনুপস্থিত থেকে মধ্যপ্রদেশের ইন্দোরে জিলাপি খেতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের শিকার হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর।
দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন বা ডিডিসিএ-র সভাপতি রজত শর্মাকে তাঁর কার্যপদ্ধতি চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন অম্বুডসম্যান দুরেজ আহমেদ
ইন্দোর টেস্টে বিরাট কোহলিকে ০ রানে আউট করেন জায়েদ। সেই সঙ্গে সব মিলিয়ে ভারতের বিরুদ্ধে মোট ৪ উইকেট তুলে নেন।
ইডেনে দিন রাতের টেস্ট ম্যাচ খেলার আগে ভারতীয় পেসার মহম্মদ শামির থেকে টিপস নিলেন বাংলাদেশের পেসার আবু জায়েদ।
সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে ১৪ বলে হাফ সেঞ্চুরি মেঘালয়ের অভয় নেগির। টুর্নামেন্টের ইতিহাসে এটাই দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড।
দিন-রাতের টেস্ট শুরুর আগে সমৎ জয়সূর্যকে নকল করে বাঁ-হাতে বল করলেন ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন।
দেশের মাঠে অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ জিতল ব্রাজিল।
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদকে ঘরোয়া ক্রিকেট খেলে জাতীয় দলে সুযোগ করে নেওয়ার পরামর্শ দিলেন সে দেশের প্রধানমন্ত্রী তথা লেজেন্ড ইমরান খান।
২০২২ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের মাস্ট উইন ম্যাচে ওমানের বিরুদ্ধে তাদেরই মাটিতে মুখোমুখি হচ্ছে ভারত। ম্যাচ জিততে মরিয়া সুনীল ছেত্রীরা।
২০২০ ইউরো কাপে যোগ্যতা অর্জন করল পর্তুগাল।
ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে পরপর চারটি টি-টোয়েন্টি ম্যাচে হারাল ভারতীয় মহিলারা।
দিন-রাতের টেস্ট উপলক্ষ্যে গোলাপি রঙে সেজে উঠছে কলকাতা। ইডেন গার্ডেন্সে গোলাপি বলের টেস্টের ম্যাসকট উদ্বোধন করলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
#EdenGardens Spicing up for Pink Ball Test.#CAB pic.twitter.com/x2iGYoyLAc
— CABCricket (@CabCricket) November 17, 2019
ইডেন গার্ডেন্সে ব্যাট করতে নেমে ফুল হাউস দেখে খুশি হবেন বিরাট কোহলি।
দেশের প্রথম গোলাপি বলের টেস্ট নিয়ে ফুটছে ইডেন গার্ডেন্স। টিকিটের চাহিদা তুঙ্গে।
থিয়েমকে হারিয়ে এটিপি ট্যুর ফাইনালস চ্যাম্পিয়ন সিটসিপাস।
ওয়েস্ট ইন্ডিজকে তৃতীয় টি-টোয়েন্টিতে হারিয়ে সিরিজ জিতে নিল আফগানিস্তান।
২০১১-র বিশ্বকাপ ফাইনালে শতরান হাতছাড়া হওয়ার জন্য মহেন্দ্র সিং ধোনিকে দায়ী করলেন গৌতম গম্ভীর।