ক্রিকেট থেকে ফুটবল, টেনিস থেকে ব্যাডমিন্টন, সারা দিনের খেলার খবরের আপডেট পেতে চোখ রাখুন। কোন খেলার কী ফল, কে কী বললেন, দেখে নিন এক নজরে।
ওমানের বিরুদ্ধে ০-১ গোলে পিছিয়ে পড়ল ভারত। ৩৩ মিনিটে ওমানের হয়ে গোল করেন মুসেন
গোলাপি বলে টেস্ট ম্যাচই টেস্টের জনপ্রিয়তা ফেরাতে পারে বলে মন্তব্য করেছেন মহারাজ। সৌরভের দীর্ঘদিনের ক্রিকেটসঙ্গী ও প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড় অবশ্য সৌরভের সঙ্গে ভিন্ন মত প্রকাশ করেছেন। পিঙ্ক বলে টেস্ট ছা়ড়াও দর্শকদের চাহিদা মাথায় রাখলেই মাঠে দর্শকরা টেস্ট দেখতে ফিরবে মনে করছেন রাহুল।
ইডেনে গোলাপি বলে দিন রাতের টেস্ট ম্যাচে রিস্ট স্পিনাররা বাড়তি সুবিধে পাবেন মনে করছেন ইডেনের প্রাক্তন নায়ক হরভজন সিং।
স্মিথ বলেন প্রত্যেক দেশে ক্রিকেট বোর্ডের উপর শাস্তির বিষয়টা নির্ভর করে। নিকোলাস ক্রিকেটে ফিরে ফোকাস ধরে রাখুক এই আশা রাখব।
একই অপরাধে ১ বছরের নির্বাসনের শাস্তি পেয়েছিলেন স্টিভ স্মিথ। তাই পুরানের শাস্তি কম হওয়ায় তাঁকে প্রশ্ন করা হয়।
বল বিকৃতি কাণ্ডে চার ম্যাচ নির্বাসিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার নিকোলাস পুরান।
ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা মায়াঙ্ক আগরওয়ালকে সাবধান করলেন সুনীল গাভাস্কর। আগামী মরশুমেও এই ফর্ম ধরে রাখতে পারবেন তো? মায়াঙ্কের দিকে প্রশ্নও ছুঁড়লেন সানি।
ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের প্রশংসায় পঞ্চমুখ সুনীল গাভাস্কর।
ভারত-পাকিস্তান ডেভিস কাপ টাই-র জন্য কাজাখস্তানের নুর সুলতান স্টেডিয়ামের নাম মনোনিত করল আইটিএফ।
আজ ওয়ানের বিরুদ্ধে তাদেরই মাটিতে ২০২২ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের গুরুত্বপূর্ণ ম্য়াচ খেলতে নামছে ভারতীয় ফুটবল দল।
দিন-রাতের টেস্ট খেলতে কলকাতায় পৌঁছলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে। কাল আসবেন রোহিত শর্মা।
দিন-রাতের টেস্টের আগে ভিজে বলে অনুশীলনে বাংলাদেশের বোলাররা।
লিনকে ছেড়ে কেকেআর ভুল করেছে বলে দাবি যুবরাজ সিং-র।
আবু ধাবি টি১০ ক্রিকেটে ক্রিস লিনের রেকর্ড। ৩০ বলে ৯১ করলেন অস্ট্রেলিয়ান।
পাকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপের টাই খেলবেন না বলে জানিয়ে দিলেন ভারতীয় টেনিস তারকা রোহন বোপান্না।
২০২০ ইউরো কাপে খেলার যোগ্যতা অর্জন করল ডেনমার্ক ও সুইজারল্যান্ড।
লিওনেল মেসির পেনাল্টিতে উরুগুয়ের সঙ্গে ২-২ ড্র করল আর্জেন্টিনা।
গোলাপি বলের টেস্ট উপলক্ষ্যে সেজে উঠেছে কলকাতার ইডেন গার্ডেন্স।