LIVE ইডেনে শিশির নিয়ে চিন্তায় ভারত অধিনায়ক বিরাট কোহলি, খেলার আরও খবর জেনে নিন

ஃபிபா உலகக் கோப்பை....இன்றைய ஆட்டங்கள்- வீடியோ

ক্রিকেট থেকে ফুটবল, টেনিস থেকে ব্যাডমিন্টন, সারা দিনের খেলার খবরের আপডেট পেতে চোখ রাখুন। কোন খেলার কী ফল, কে কী বললেন, দেখে নিন এক নজরে।

08:52 pm

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ওডিআই স্কোয়াড---বিরাট কোহলি(অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে, ঋষভ পন্থ, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার।

08:52 pm

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড---বিরাট কোহলি(অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, ওয়াশিংটন সুন্দর।

08:52 pm

রাত পোহালেই ভারতীয় ক্রিকেটের ইতিহাসের দিন। ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে পিঙ্ক বলে দিন রাতের টেস্টে অভিষেক করতে চলেছে ভারত। এর মাঝেই ঘরের মাঠে পরবর্তী সিরিজের জন্য দল ঘোষণা হয়ে গেল।

06:59 pm

১০-এর বদলে আপাতত ৯ দলের আইপিএল হতে চলেছে। ২০২২ সাল পর্যন্ত ৯ দলেই আইপিএল হবে বলে জানা যাচ্ছে।

06:59 pm

তিনি বলেন, আমার বিধায়করা খেলা দেখতে যাওয়ার টিকিট পায়নি সেই কারণে আমিও উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করলাম

06:57 pm

ইডেন গার্ডেন্সে টেস্ট ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আগামীকাল ইডেনে টেস্ট ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন না বলে তিনি মন্তব্য করেছেন।

06:56 pm

বাংলাদেশের বিরুদ্ধে ইডেনেঐতিহাসিক টেস্ট ম্যাচ ঘিরে উত্তেজনা পারদ এখন তুঙ্গে। এর মাঝে তাল কাটল বিধানসভা অধ্যক্ষের ম্যাচ বয়কট।

05:03 pm

ইডেনে প্রথম ইনিংসে ১৪২ রান করলে,টেস্ট কেরিয়ারের প্রথম ১৩ ইনিংসে ১০০০ রানের গণ্ডি স্পর্শ করে লেজেন্ড ব্র্যাডম্যানকে ছুঁয়ে ফেলবেন মায়াঙ্ক

05:03 pm

টেস্ট কেরিয়ারের প্রথম ১৩ ইনিংস খেলে ১০০০ রানের ক্লাবে ঢুকেছিলেন ব্র্যাডম্যান।

04:37 pm

পিঙ্ক বল টেস্টে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকে ছোঁয়ার সুযোগ পাবেন ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়াল

04:25 pm

অনুশীলন ম্যাচ পেলে অস্ট্রেলিয়ায় গোলাপি বলে টেস্ট খেলতে রাজি বিরাট

01:51 pm

ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে ৫-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে ওয়াশ আউট করল ভারতের মহিলা ক্রিকেট দল।

01:50 pm

মনু ভাকেরের পর আইএসএসএফ বিশ্বকাপে সোনা জিতলেন ভারতের মহিলা শ্যুটার এলাভেনিল ভালারিভান।

11:51 am

গোলাপি বলে ফিল্ডিং করা কঠিন হবে বলে মনে করেন বিরাট কোহলি।

11:50 am

দিন-রাতের টেস্টকে ঐতিহাসিক বলে আখ্যা দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

11:49 am

তবে ম্যাচে শিশির সমস্যা তৈরি করতে পারে বলেও মনে করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

11:49 am

দিন-রাতের টেস্টের প্রথম দিনের প্রথম এক ঘণ্টা গুরুত্বপূর্ণ বলে জানালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

09:26 am

এমএসকে প্রসাদের পর বিসিসিআই-র নতুন প্রধান নির্বাচক হতে পারেন লক্ষ্মণ শিবারামাকৃষ্ণণ।

09:24 am

শ্যুটিং বিশ্বকাপের ১০ মিটার এয়ার পিস্তলে ভারতের মনু বাকরের সোনা। নতুন জুনিয়র বিশ্ব রেকর্ডও গড়লেন তিনি।

09:21 am

ইডেন গার্ডেন্সে দিন-রাতের টেস্টের প্রস্তুতি চলছে চরমে। সেজে উঠেছে কলকাতা।

09:21 am

আজ কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টির জন্য ভারতের দল ঘোষণা হবে। এই সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে রোহিত শর্মাকে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, November 21, 2019, 9:18 [IST]
Other articles published on Nov 21, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+