LIVE প্রথম দিনের শেষে ভারতের লিড ৬৮ রানের

ক্রিকেট থেকে ফুটবল, টেনিস থেকে ব্যাডমিন্টন, সারা দিনের খেলার খবরের আপডেট পেতে চোখ রাখুন। কোন খেলার কী ফল, কে কী বললেন, দেখে নিন এক নজরে।

07:29 pm

টেস্টে অধিনায়ক হিসেবে ৮৬ ইনিংস খেলে পাঁচ হাজার রান ছুঁলেন। এর আগে ৯৭ ইনিংসে অধিনায়ক রিকি পন্টিং ৫০০০ রানের গণ্ডি ছুঁয়েছিলেন

07:29 pm

অধিনায়ক হিসেবে টেস্টে দ্রুততম পাঁচ হাজার রানের গণ্ডি ছুঁলেন বিরাট কোহলি।

06:23 pm

চা পান বিরতিতে গল্ফ কারে সচিন, দ্রাবিড়, আজহার সহ ভারতীয় ক্রীড়াজগতের সেলেবদের মাঠ ঘোরনো হয়।

06:08 pm

রোহিত আউট! ২১ রানে এলবিডব্লিউ রোহিত শর্মা। এবাদাত হোসেনের বলে আউট হন হিটম্যান।

05:43 pm

রোহিত শর্মা ১৩ ও চেতেশ্বর পূজারা ৭ রানে অপরাজিত রয়েছেন।

05:43 pm

দিন রাতের টেস্টে চা পান বিরতি! বাংলাদেশের বিরুদ্ধে ১০৭ রান তাড়া করতে নেমে ১ উইকেট হারিয়ে ৩৫ রান তুলেছে ভারত।

04:36 pm

বাংলাদেশের ইনিংস শেষ ১০৬ রানে। শেষ উইকেটটি পেলেন মহম্মদ শামি। স্লিপে রোহিত ক্যাচ হাতছাড়া করলেও আল আমিনের ক্যাচ নিলেন চেতেশ্বর পূজারা।

04:30 pm

ইশান্তের পাঁচ উইকেট। বাংলাদেশের আরও একটি উইকেটের পতন।

04:24 pm

ইশান্তের ৪ উইকেট!!! লিটন দাসের পরিবর্তে খেলতে নামা মেহেদি হাসানকে আউট করলেন ইশান্ত। ৮ রান করে পূজারার হাতে ক্যাচ দিয়ে ফেরেন মেহেদি।

04:12 pm

লাঞ্চে যাওয়ার আগে শামির বলে মাথায় চোট পেয়েছিলেন লিটন দাস। বিরতির পর সেকারণে তিনি রিটায়ার্ড হার্ট হন।

03:03 pm

লাঞ্চ: ২১.৪ ওভার শেষে বাংলাদেশ ৭৩/৬।

02:49 pm

৬০ রানে বাংলাদেশের ৬ উইকেটের পতন। ঋদ্ধিমানের অবিশ্বাস্য ক্যাচ দেখে মুগ্ধ বিরাট।

02:48 pm

সুপারম্যান ইস ব্যাক। এবার ইশান্তের বলে ডানদিকে শরীর ছুঁড়ে দিয়ে ক্যাচ নিয়ে মাহমুদুল্লাহকে আউট করলেন ঋদ্ধিমান সাহা।

02:20 pm

উমেশের তৃতীয় উইকেট। ২৯ রান করে ফিরলেন সাদমান ইসলাম। উমেশের বলে ঋদ্ধিমানের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন সাদমান। ১৪.২ ওভার শেষে বাংলাদেশ ৩৮/৫!

02:06 pm

উমেশের পর কামাল শামির। শামির বলে প্লে-ডাউন হলেন মুশফিকুর। বাংলাদেশের চতুর্থ উইকেটের পতন। বাংলাদেশে ২৬/৪। মুশফিকুর আউট হলেন ০ রানে। ক্রিজে এলেন মাহমুদুল্লাহ।

01:57 pm

আবার আউট!!! ওভারের তৃতীয় বলে বাংলাদেশের তৃতীয় উইকেটে পতন। মিথুনকে বোল্ড করলেন উমেশ যাদব। মহম্মদ মিথুন ফিরলেন ০ রানে।১০.৩ ওভার শেষে বাংলাদেশ ১৭/৩।

01:55 pm

পয়া মাঠে দুরন্ত ক্যাচ রোহিত শর্মার। ১১তম ওভারে উমেশের বলে স্লিপে অবিশ্বাস্য ক্যাচে বঙ্গ অধিনায়ক মমিলউলকে সাজঘরে পাঠালেন হিটম্যান। বাংলাদেশ অধিনায়ক মমিলউল আউট হলেন ০ রানে।

01:36 pm

৭ ওভার শেষে বাংলাদেশ ১৫/১

01:33 pm

ঐতিহাসিক দিন রাতের টেস্টে ভারতের হয়ে গোলাপি বলে প্রথম উইকেট নিলেন ইশান্ত শর্মা।

01:32 pm

আবার আবেদন। ওভারের তৃতীয় বলে এবার ইমরুলের বিরুদ্ধে এলবিডব্লিউয়ের আবেদন। আউট ইমরুল। রিভিউ নিলেও শেষ পর্যন্ত হকআইতে বল স্টাম্প ছুঁয়েছে ধরা পড়ে।

01:29 pm

ফিল্ড আম্পায়ার আউট দিয়ে বসেন। যদিও পরে রিভিউ নিয়ে নট আউট থাকেন কায়েস।

01:29 pm

সপ্তম ওভারের ইশান্তের প্রথম বলে ইমরুল কায়েসের বিরুদ্ধে আউটের জোড়ালো আবেদন।

01:13 pm

৩ ওভার শেষে বাংলাদেশ ৫/০।

01:01 pm

দেখে নিন হাসিনার সঙ্গে ভারতীয় দলের পরিচয় করিয়ে দিলেন সৌরভ-বিরাট

01:00 pm

ভারতের হয়ে ঐতিহাসিক টেস্টে পিঙ্ক বলে প্রথম বলটি করলেন ইশান্ত শর্মা।

12:56 pm

১) সাদমান ইসলাম ২) ইমরুল কায়েস ৩) মমিনউল হক (অধিনায়ক) ৪) মহম্মদ মিথুন ৫) মুশফিকুর রহিম ৬) মাহমুদুল্লাহ রিয়াদ ৭) লিটন দাস( উইকেটকিপার) ৮) নইম হাসান ৯) আবু জায়েদ ১০)আল-আমিন হোসেন ১১) এবাদাত হোসেন

12:55 pm

বাংলাদেশ দলে এদিন দুটি পরিবর্তন রয়েছে, তাইজুলের পরিবর্তে দলে এলেন আল আমিন, অন্য়দিক মেহেদির পরির্তে দলে এলেন নইম হাসান

12:55 pm

১) রোহিত শর্মা ২)মায়াঙ্ক আগারওয়াল ৩) চেতেশ্বর পূজারা ৪)বিরাট কোহলি (অধিনায়ক) ৫) অজিঙ্ক রাহানে (সহঅধিনায়ক) ৬) রবীন্দ্র জাদেজা ৭) ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার) ৮) উমেশ যাদব ৯) রবিচন্দ্রন অশ্বিন ১০) মহম্মদ শামি ১১) ইশান্ত শর্মা

12:54 pm

এদিন ইন্দোর টেস্টের দল ধরে রেখেই মাঠে নামল ভারত

12:38 pm

ইডেনে টস জিতে ব্যাটিং নিল বাংলাদেশ দল। পিঙ্ক বল টেস্টে প্রথমে ব্যাটিং করবে মমিনউলরা।

12:09 pm

ইডেন গার্ডেন্সে প্রবেশ করলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।

12:06 pm

মাঠের বাইরে দাঁড়িয়ে অতিথিদের স্বাগত জানাচ্ছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

12:06 pm

ইডেন গার্ডেন্সে পৌঁছলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী রানি মুখোপাধ্যায়।

11:06 am

গোলাপি বলের টেস্ট উপলক্ষ্যে কলকাতায় পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

11:05 am

ইডেনে পৌঁছেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

11:04 am

গোলাপি বলের আদলে তৈরি সন্দেশের ছবি টুইটারে পোস্ট করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

10:19 am

ভারতীয় ক্রিকেটের ফ্যাব ফাইভ সৌরভ-সচিন-দ্রাবিড়-কুম্বলে-লক্ষ্মণকে এক সঙ্গে টক শো-তে দেখা যেতে পারে ইডেন গার্ডেন্সে।

10:17 am

শহরে এসেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, ভেঙ্কটেশ প্রসাদ।

09:30 am

গোলাপি বলের টেস্ট দেখতে সকাল মাঠে ভিড় জমাতে শুরু করেছেন ক্রীড়া প্রেমীরা।

09:29 am

ইডেনে আমন্ত্রিত বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট খেলা দলের সব সদস্য।

09:29 am

ইডেনে আমন্ত্রিত বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট খেলা দলের সব সদস্য।

09:28 am

গোলাপি বলের টেস্ট উপলক্ষ্যে শহরে আমন্ত্রিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিশ্বজয়ী বক্সার মেরি কম, বিশ্বজয়ী শাটলার পিভি সিন্ধু, বিশ্বজয়ী দাবাড়ু বিশ্বনাথন আনন্দ সহ অন্যান্য ব্যক্তিত্ব।

09:27 am

বৃহস্পতিবার রাতে ইডেনের মাঠ ও বাইশ গজ পরিদর্শন করেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ।

09:26 am

ম্যাচকে ঘিরে গোলাপি বর্ণ ধারণ করেছে কলকাতা। শহর জুড়ে উন্মাদনা তুঙ্গে। সাজোসাজো রব সর্বত্র।

09:25 am

আজ থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে দেশের প্রথম গোলাপি বলের টেস্ট।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, November 22, 2019, 9:24 [IST]
Other articles published on Nov 22, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+