ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন। খেলার দুনিয়ার প্রতি মুহূর্তের আপডেট পেতে ফলো করুন মাইখেল বাংলার লাইভ আপডেট।
নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিক্ষোভের জেরে ইস্টবেঙ্গল-মোহনবাগানের ডার্বি বাতিল।
চলতি মরশুমে সাতটি ওয়ান ডে শতরান হল রোহিত শর্মার।
চলতি মরশুমে ওয়ান ডে রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ স্থানে উঠে এলেন হিটম্যান। টপকে গেলেন বিরাট কোহলিকে।
১৫৯ রান করে আউট হলেন রোহিত শর্মা।
দক্ষিণ আফ্রিকার ব্যাটিং পরামর্শদাতা নিযুক্ত হয়েছেন জ্যাক কালিস।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেএল রাহুলের তৃতীয় শতরান।
লোকেশ রাহুলের সঙ্গে এদিন রোহিতের দুশো রানের পার্টনারশিপ।
ওডিআই ক্রিকেটে ২৮ তম সেঞ্চুরি হাঁকালেন রোহিত শর্মা।
ODI century number 2️⃣8️⃣ for Rohit Sharma 🙌
— ICC (@ICC) December 18, 2019
He is now ahead of Hashim Amla and sits joint fourth in the all-time list 👏 #INDvWI pic.twitter.com/QIy1oXhZhM
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে খেলতে মুখিয়ে নিউজিল্যান্ডের বাঁ-হাতি ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে রোহিত শর্মা ও কেএল রাহুলের অর্ধশতরান।
আজ আইএসএলের গুরুত্বপূর্ণ ম্য়াচে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে বেঙ্গালুরু এফসি।
বিশাখাপত্তনমে ফের টস হারলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ডের।

ওয়ান ডে-তে রান সংগ্রাহকদের তালিকায় দক্ষিণ আফ্রিকার লেজেন্ড জ্যাক কালিসকে টপকে যাওয়ার সুযোগ পাবেন বিরাট কোহলি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশাখাপত্তনমে কেরিয়ারের ৪০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।
প্রয়াত ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লেজেন্ড বাসিল বুচার।
আই লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই, আইজলের সঙ্গে ড্র করল।
বাংলাদেশের বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়ালেন চার্ল লাঙ্গেভেল্ট।
লিভারপুলের কার্যত দ্বিতীয় সারির দলকে ৫-০ গোলে হারিয়ে সুপার লিগ কাপের সেমিফাইনালে অ্যাস্টন ভিলা।
আক্রমণাত্মক যুবরাজ সিং-র পাশে দাঁড়িয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে একহাত নিলেন ভারতের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং।
গত ১৫ বছরে দেশের মাটিতে পরপর দুটি ওয়ান ডে সিরিজ হারেনি ভারতীয় ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ হারলে সেই লজ্জাজনক অধ্যায় ফের রচিত হবে।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ভালো ফল করবে বলে বিশ্বাস সচিন তেন্ডুলকরের।
আইপিএল নিলাম উপলক্ষ্যে কলকাতায় হাজির প্রায় সব ফ্রাঞ্চাইজির মালিক।
ভারতীয় টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন দেশের প্রাক্তন অল-রাউন্ডার যুবরাজ সিং।
আজ ওয়ান ডে রানে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে টপকে যাওয়ার সুযোগ পাবেন সহ-অধিনায়ক রোহিত শর্মা।
দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশায় ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে।
আজ বিশাখাপত্তনমে ডু অর ডাই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে ভারত।