বিশ্বজুড়ে করোনা ভাইরাসের থাবা। যার জেরে স্থগিত ক্রীড়া টুর্নামেন্ট। এই পরিস্থিতিতে খেলার দুনিয়ার যাবতীয় আপডেট নিয়ে হাজির মাই খেল বাংলা। দেখে নিন আজ দিন ভর খেলার দুনিয়ার কী কী খবর রয়েছে।
আইপিএল সিনিয়র ক্রিকেটারদের সম্মান দিতে পারে না বলে ক্ষোভ উগড়ে দিলেন যুবরাজ সিং।
করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তহবিলে অর্থ দিল কিংস ইলেভেন পাঞ্জাব।
করোনার জেরে লকডাউনে ছবি এঁকে সময় কাটাচ্ছেন টিম ইন্ডিয়ার স্পিনার কুলদীপ যাদব।
করোনা ভাইরাসের জেরে অনেকটাই পড়ল চেন্নাই সুপার কিংসের বাজারদর।
২৫ বছর পর বেলুড় মঠে গিয়ে আপ্লুত সৌরভ গঙ্গোপাধ্যায়।
করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় বেলুড় মঠে ২০০০ কেজি চাল দান করলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য হোয়াটস অ্যাপে গ্রুপ খুলেছে আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলি।
শেন ওয়ার্নের সর্বকালের সেরা ভারতীয় একাদশের নেতা সৌরভ গঙ্গোপাধ্যায়। বাদ ভিভিএস লক্ষ্মণ।
গৃহবন্দি হয়ে বিরাটের সঙ্গে এই ছবি পোস্ট করলেন অনুষ্কা শর্মা।
View this post on InstagramA post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on
গৃহবন্দি হয়ে মায়ের সঙ্গে রান্না করার ছবি পোস্ট করলেন সুরেশ রায়না।
View this post on InstagramHappy ashtami! Prasad making with mom! #quarantinetime #mommyandme #happyashtami
A post shared by Suresh Raina (@sureshraina3) on
করোনার কারণে ক্রিকেট বন্ধ থাকায় ভারতীয় ক্রিকেটারদের বেতনে কাটছাঁট হতে পারে বলে শোনা যাচ্ছে।
পছন্দের সেরা ভারতীয় একাদশ বাছলেন শেন ওয়ার্ন। সেই টিমে সৌরভ গঙ্গোপাধ্যায়কে অধিনায়ক রেখেছেন কিংবদন্তি স্পিনার।
শ্রীলঙ্কান কিংবদন্তি ক্রিকেটার মুথাইয়া মুরলীধরনের বোলিংয়ের বিরুদ্ধে খেলতে গিয়ে বারেবারে সমস্যা পড়তেন যুবি। জানালেন সেই কথা।
করোনা মোকাবিলায় চিকিৎসা খাতে সাহায্যের জন্যে এই উদ্যোগ স্টোকসের
জস বাটলারের পর ইংল্যান্ডের ক্রিকেটার বেন স্টোকসও তাঁর জার্সি নিলামে তুলেছেন।
শাহিদ আফ্রিদি ফাউন্ডেশনের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে যুবরাজ ও হরভজন অনুরোধ করেছিলেন।
হরভজন ও যুবরাজ দুই ভাইকেই করোনা মোকাবিলায় এভাবে পাশে পেয়ে ভালো লাগল।জানালে শাহিদ আফ্রিদি।
Thank you for all you support-both yourself & my brother @harbhajan_singh are huge pillars of support; this bond we have shows love & peace transgresses borders when it comes to humanity especially. Best wishes to you with your noble endeavours with @YOUWECAN #DonateKaroNa https://t.co/IVhqywdl3q
— Shahid Afridi (@SAfridiOfficial) March 31, 2020
সম্ভবত বছর শেষে সীমিত দিনের আইপিএল হতে পারে বলে মনে করছেন রাজস্থ্যান রয়্যালস ফ্র্যাঞ্চাইজির কো ওনার মনোজ বাদালে।
করোনার কারণে স্থগিত আইপিএল ২০২০
করোনা মোকাবিলায় চিকিৎসায় অর্থ সাহায্য করতে জার্সির টাকা দান করা হবে।
বিশ্বকাপের ফাইনালে যে জার্সি পরে বাটলার খেলেছিলেন সেটা এবার নিলামে ওঠালেন তিনি।
এবার ২০১৯ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সেই মুহূর্তের সেরা স্মৃতি নিলামে তুলতে চলেছেন বাটলার।
২০১৯ সালে ঘরের মাঠে প্রথমবারের জন্য ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দল পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপে জয় পায়। এই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জস বাটলার