আইপিএল ২০২০ : কেকেআরের শক্তি, দুর্বলতা এবং প্রথম একাদশ কী হতে পারে

করোনা ভাইরাসের আবহেও আইপিএল শুরু হওয়া কেবল সময়ের অপেক্ষা। পরিস্থিতি গম্ভীর হওয়ায় চলতি বছর ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহীতে হবে টুর্নামেন্ট। সে উপলক্ষ্যে ইভেন্টের অন্যতম শক্তিশালী দল কলকাতা নাইট রাইডার্সের শক্তি, দুর্বলতা এবং সম্ভাব্য শক্তিশালী প্রথম একাদশে চোখ বুলিয়ে নেওয়া যাক।

কেকেআরের শক্তি

কেকেআরের শক্তি

১) এবারের টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সের প্রধান শক্তি হতে চলেছেন বিদেশিরা। অল-রাউন্ডার আন্দ্রে রাসেল, সুনীল নারিনরা তো ছিলেনই। তাঁদের সঙ্গে এবার যুক্ত হতে চলেছে ইয়ন মর্গ্যান, প্যাট কমিন্স, লোকি ফার্গুসন, টম ব্যান্টনের মতো বিধ্বংসী ক্রিকেটাররা।

২) অস্ট্রেলিয় ফাস্ট বোলার প্যাট কমিন্স এবং নিউজিল্যান্ড তারকা লোকি ফার্গুসনের অন্তর্ভূক্তিতে কলকাতা নাইট রাইডার্সের পেস বিভাগ আরও শক্তিশালী হবে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। পাশাপাশি প্রসিদ্ধ কৃষ্ণ, শিবম মাভি, কমলেশ নাগারকোটি, সন্দীপ ওয়ারিয়র, হেনরি গার্নের কেকেআরের শক্তি যে বাড়াবে, তা নিশ্চিত।

৩) রাহুল ত্রিপাঠী, শুভমান গিল, নীতীশ রানাদের পাশাপাশি কেকেআর দলে দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেলের মতো ফিনিশাররা রয়েছেন, যাঁরা যে কোনও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন বলে মনে করা হচ্ছে।

দুর্বলতা

দুর্বলতা

একঝাঁক তরুণ তারকায় সম্বৃদ্ধ কেকেআর দলের প্রধান দুর্বলতা হতে চলেছে অনভিজ্ঞতা। দল নির্বাচনের ক্ষেত্রে কেকেআর টিম ম্যানেজমেন্টকে আরও বেশি সতর্ক হতে হবে।

কেকেআর কোচ ম্যাকুলাম

কেকেআর কোচ ম্যাকুলাম

কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে প্রথম আইপিএলের প্রথম ম্যাচে দুর্দান্ত শতরান করা ব্রেন্ডন ম্যাকুলাম এবার দলের হেড কোচ। তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে মরিয়া শাহরুখ খান শিবির।

সম্ভাব্য শক্তিশালী প্রথম একাদশ

সম্ভাব্য শক্তিশালী প্রথম একাদশ

সুনীল নারিন, রাহুল ত্রিপাঠী, শুভমান গিল, নীতীশ রানা, ইয়ন মর্গ্যান, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক ও অধিনায়ক), আন্দ্রে রাসেল, প্যাট রাসেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ণ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, July 29, 2020, 17:14 [IST]
Other articles published on Jul 29, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+