২০১১-র বিশ্বকাপ জয়ের জন্য এই ব্যাটসম্যানকে কৃতিত্ব দিলেন সুরেশ রায়না

IPL 2019: விராட் கோலியை வீழ்த்துவதற்கு சென்னை வைத்திருக்கும் ஆயுதம்- வீடியோ

২০১১ সালে ২৮ বছর পর ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। তাও আবার দেশের মাটিতে। যুবরাজ সিং-কে ওই টু্র্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার দেওয়া হলেও, তাঁর জন্যই ওই বিশ্বকাপ জিতেছিল ভারত, তেমনটা মনে করেন না বিশ্বজয়ী ওই টিম ইন্ডিয়ার অন্যতম সদস্য সুরেশ রায়না। উল্টে ওই ঐতিহাসিক জয়ের কৃতিত্ব এই ভারতীয় ব্যাটসম্যানকে দিয়েছেন বাঁ-হাতি।

সচিনের জন্য বিশ্বকাপ জয়

সচিনের জন্য বিশ্বকাপ জয়

যুবরাজ সিং নয়, ২০১১-র ৫০ ওভারের বিশ্বকাপ জয়ের কৃতিত্ব মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে দিয়েছেন সুরেশ রায়না। প্রতিযোগিতার ফাইনালে সচিন ব্যাট হাতে বিশেষ কেরামতি দেখাতে না পারলেও গোটা বিশ্বকাপে লিটল মাস্টারের পারফরম্যান্স অনবদ্য ছিল বলে জানিয়েছেন রায়না।

দ্বিতীয় কোচ

দ্বিতীয় কোচ

২০১১ সালে কেরিয়ারের শেষ লগ্নে দাঁড়িয়ে থাকা সচিন তেন্ডুলকরের একাগ্রতা, নিষ্ঠা দেখে টিম ইন্ডিয়ার বাকি সদস্যরা উদ্বুদ্ধ হয়েছিলেন বলে জানিয়েছেন সুরেশ রায়না। ভারত যে বিশ্বকাপ জিততে পারে, সতীর্থদের মধ্যে সেই ভাবনা সচিনই প্রসার করেছিলেন বলে জানিয়েছেন বাঁ-হাতি। লিটল মাস্টার ওই ভারতীয় দলের দ্বিতীয় কোচ ছিলেন বলেও জানিয়েছেন রায়না।

সচিনের বিশ্বকাপ

সচিনের বিশ্বকাপ

২০১১ বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রাম সংগ্রাহক হয়েছিলেন সচিন তেন্ডুলকর। ওই টুর্নামেন্টে ৯টি ম্যাচ খেলে ৫৩.৫৫-র গড়ে ৪৮২ রান করেছিলেন মাস্টার ব্লাস্টার। ওই বিশ্বকাপে ৯১.৯৮-র স্ট্রাইক রেটে রান করেছেন লিটল মাস্টার ব্লাস্টার।

যুবরাজ সিং-র কীর্তি

যুবরাজ সিং-র কীর্তি

যদিও ২০১১ বিশ্বকাপের সেরা ক্রিকেটার ঘোষণা করা হয়েছিল যুবরাজ সিং-কে। সেই টুর্নামেন্টে ব্যাট হাতে ৩৬২ রান করার পাশাপাশি ১৫টি উইকেটও নিয়েছিলেন যুবি। ওই বিশ্বকাপে একটি শতরান ও চারটি অর্ধশতরান এসেছিল যুবরাজের ব্যাট থেকে।

১৩ বলে ৪৮! আরসিবি-র বিরুদ্ধে ঝড় নিয়ে মুখ খুললেন আন্দ্রে রাসেল

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, May 3, 2020, 15:47 [IST]
Other articles published on May 3, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+