করোনায় ঘরবন্দি সুরেশ রায়নার মাথার চুল কেটে দিলেন কে? জেনে নিন

করোনা ভাইরাসের জেরে ঘরবন্দি দেশের সাধারণ মানুষ থেকে ক্রিকেটাররা। সরকারি নির্দেশ পালনে সচেষ্ট প্রত্যেক নাগরিক। কেন্দ্রের পাশে দাঁড়িয়েছেন দেশের ক্রিকেটাররাও। দীর্ঘ এই অবসর সময়ে ঘরে কেউ শরীর চর্চা করে তো কেউ পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। তাঁদেরই তালিকায় অন্তর্ভূক্ত টিম ইন্ডিয়া তথা চেন্নাই সুপার কিংসের বাঁ-হাতি ব্যাটসম্যান সুরেশ রায়না। নিজের নতুন হেয়ার কাট নিয়ে সোশ্যাল মিডিয়ায় উদয় হলেন তিনি।

লাগামছাড়া করোনা

লাগামছাড়া করোনা

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের বলি হয়েছেন এক লক্ষেরও বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৭ হাজার পেরিয়েছে। মৃত্যু হয়েছে ২৫০ জনের।

দেশজুড়ে লকডাউন

দেশজুড়ে লকডাউন

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে ২১ দিনের জন্য লকডাউনের ঘোষণা দেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। সেই মতো ঘরবন্দি রয়েছেন সাধারণ মানুষ থেকে ক্রীড়া ব্যক্তিত্বরা। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে না আসায় দেশের বিভিন্ন রাজ্যে লকডাউনের সময়সীমা আরও ১৫ দিন বাড়িয়ে দেওয়া হয়েছে।

ঘরবন্দি রায়না

ঘরবন্দি রায়না

দেশের অন্যান্য ক্রিকেটারদের মতো করোনা ভাইরাসের জেরে ঘরবন্দি রয়েছেন সুরেশ রায়নাও। আইপিএল নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও বাড়িতেই নিজেকে প্রস্তুত রাখতে সবরকম কসরত করে চলেছেন চেন্নাই সুপার কিংসের এই গুরুত্বপূর্ণ সদস্য। তারই ফাঁকে পরিবারের সঙ্গে দুর্দান্তভাবে সময়ও কাটাচ্ছেন রায়না।

নতুন হেয়ার কাট

লকডাউনে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির মাথার চুল কেটে দিচ্ছেন তাঁর স্ত্রী তথা বলিউড দিভা অনুষ্কা শর্মা, সেই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। একই পথে হাঁটলেন এবার সুরেশ রায়নাও। নিজের নতুন হেয়ার কাট নিয়ে সোশ্যাল মিডিয়ায় ধরা দিলেন সিএসকে তারকা। জানালেন যে তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা রায়নাই তাঁকে এ কাজে সাহায্য করেছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, April 11, 2020, 19:22 [IST]
Other articles published on Apr 11, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+