
রায়নার রেকর্ড
তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি২০ ক্রিকেটে ৮০০০ রানের মাইলফলকে পৌঁছলেন। ৩০০ টি টি২০ ম্যাচে তাঁর মোট রান সংখ্যা দাঁড়াল ৮০০১।

ষষ্ঠস্থানে রায়না
টি২০ ক্রিকেটে সর্বোচ্চ রান ক্রিস গেইলের ২৬৯টি ২০ ওভারের ম্যাচে তিনি করেছেন ১২২৯৮ রান। দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্য়াকালাম (৩৭০ ম্যাচে ৯৯২২ রান)। মোট রান সংখ্যায় রায়নার আগে আর রয়েছেন কিয়েরন পোলার্ড, শোয়েব মালিক ও ডেভিড,ওয়ার্নার।

রায়নার আরও এক রেকর্ড
শুধু ৮০০০ রানের মাইলফলক অতিক্রম করাই নয়, এদিন এমএস ধোনির দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনি ৩০০টি টি২০ ম্য়াচও খেলার রেকর্ড করলেন। রোহিত শর্মা খেলেছেন ২৯৯টি ম্যাচ। অস্ট্রেলিয়া সিরিজের পরের ম্যাচেই তিনিও ৩০০-য় পৌঁছবেন।

আইপিএল-এ শীর্ষে
বর্তমানে আইপিএল-এ রায়নাই সর্বোচ্চ রান সংগ্রহারী। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টি২০ প্রতিযোগিতায় তিনি ৪৯৮৫ রান করেছেন।


Click it and Unblock the Notifications


















