১৮ রানে ৭ উইকেট নিয়ে, টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের সেরা বোলিং পার্ট টাইম স্পিনারের

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড। ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে ১৮ রান খরচ করে ৭ উইকেট তুলে নিয়ে কুড়ি-বিশের ক্রিকেট যুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকান পার্ট টাইম স্পিনার কলিন অ্যাকারম্যান।

১৮ রানে ৭ উইকেট নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের সেরা বোলিং পার্ট টাইমারের

বার্মিংহ্যাম বিয়ার্সের বিরুদ্ধে ম্যাচে লেস্টারশায়ারের হয়ে ৪ ওভার হাত ঘুরিয়ে ১৮ রান দিয়ে ৭টি উইকেট পান অ্যাকারম্যান। যার সুবাদে বার্মিংহ্যামের দলের বিরুদ্ধে ৫৫ রানে ম্যাচ জেতে লেস্টারশায়ার।

এর আগে টি-টোয়েন্টিতে ক্রিকেটে ৩০ জনের বেশি বোলার এক ইনিংসে ৬ উইকেট নিয়েছেন। এর আগে সামারসেটের হয়ে আরুল সুপিয়াহ টি-টোয়েন্টিতে ৫ রান খরচ করে ৬ উইকেট তুলে নিয়েছিলেন। ২০১১ সালে মালয়েশিয়ান বোলারের করা এই স্পেলই এতদিন টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলিং ছিল। সেই কীর্তি ছাপিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের সেরা বোলিংয়ের নজির গড়লেন ২৮ বছরের পার্ট টাইম স্পিনার।

অ্যাকারম্যান মূলত ব্যাটসম্যান। প্রয়োজনে পার্ট টাইম স্পিন করেন। নিজের শেষ দুই ওভারে তিনটি করে ছটি উইকেট তুলে নেন অ্যাকারম্যান। প্রথম ওভারে একটি উইকেট তুলে নিয়েছিলেন। কোনও হ্যাটট্রিক অবশ্য় হয়নি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, August 8, 2019, 10:04 [IST]
Other articles published on Aug 8, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+