বৃহস্পতিবার (২ জানুয়ারি) মুম্বইয়ের বাড়িতেই বয়সজনিত অসুস্থতার কারণে ৮৭ বছর বয়সে চলে গেলেন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকারের গুরু রমাকান্ত আচরেকর। গুরু-শিষ্যের সম্পর্কটা ছিল বড় মধুর। তাঁর 'আচরেকর স্যার'-কে শ্রদ্ধা জানানোর কোনও সুযোগ কখনও ছাড়েননি সচিন। দেশে থাকলে বরাবর গুরু পূর্ণিমায় স্যারের আশীর্বাদ নিতে আসতেন।
এত ভালোবাার, এত শ্রদ্ধার এক মানুষকে হারিয়ে স্বাভাবিকভাবেই এদিন আবেগমথিত হয়ে পড়েন সচিন। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, 'আচরেকর স্যারের উপস্থিতিতে সম্বৃদ্ধ হবে স্বর্গের ক্রিকেট। তাঁর অনেক ছাত্রের মতোই আমিও তাঁর কাছ খেকেই ক্রিকেটের অআকখ শিখেছিলাম।'
'স্যার'-এর সঙ্গে তাঁর শেষ দেখা হয়েছিল গত মাসে। সেই দিনের স্মৃতি চারণও করেছএন সচিন। তিনি জানান, 'আমার জীবনে ওঁর অবদান বলে বোঝানোর মতো ভাষা নেই আমার কাছে। আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি, তার ভিত তৈরি করেছিলেন আচরেকর স্য়ার। গত মাসেই আমি স্যারের কিছু পুরনো ছাত্রকে নিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলাম। একসঙ্গে বেশ কিছুটা সময় আমরা কাটাই। পুরনো দিনের কথা মনে করে অনেক হাসাহাসি করেছিলাম সেইদিন।'
'আচরেকর স্যার' তাঁর ছাত্রদের শুধু খেলার শিক্ষাই নয়, জীবনের শিক্ষাও দিতেন বলে জানিয়েছেন সচিন। তিনি বলেন, 'স্য়ার আমাদের সোজা পথে খেলে ও সোজা পথে জীবন ধারণ করে শিখিয়েছিলেন।' তাঁদেরকে তাঁরস জীবনের অংশ করে নেওয়ার জন্য শৈশবের কোচকে ধন্যবাদ দিয়েছেন সচিন। সেই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন তাঁর কোচিং ম্য়ানুয়াল দিয়ে তাঁদের ক্রিকেটকে সম্বৃদ্ধ করার জন্য।
তাঁর প্রিয়তম ছাত্রের সঙ্গে সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড, প্রাক্তন ক্রিকেটার, ক্রিকেট সমর্থক - সকলেই শ্রদ্ধা জানিয়েছেন, ভারতীয় ক্রিকেটের প্রধান ভিত গড়ার এই কারিগরকে।
The BCCI expresses its deepest sympathy on the passing of Dronacharya award-winning guru Shri Ramakant Achrekar. Not only did he produce great cricketers, but also trained them to be fine human beings. His contribution to Indian Cricket has been immense. pic.twitter.com/mK0nQODo6b
— BCCI (@BCCI) January 2, 2019
My heartfelt condolences on the passing away of #RamakantAchrekar Sir , who was instrumental in giving a jewel to Indian cricket. pic.twitter.com/qUZzG5Guf9
— VVS Laxman (@VVSLaxman281) January 2, 2019
Condolences to his family and loved ones on the passing away of #RamakantAchrekar sir, who shaped and gave us a gift called Sachin Tendulkar ! pic.twitter.com/S7LIhNV4rh
— Mohammad Kaif (@MohammadKaif) January 2, 2019
Ramakant Achrekar Sir passes away.
— Mumbai Cricket Association (MCA) (@MumbaiCricAssoc) January 2, 2019
Deepest Condolences to the family from Mumbai Cricket Association.
Rest in Peace Ramakant Achrekar Sir, Padma Shri and Dhonocharya award winner and Sachin Sir Childhood Coach #RIP #RamakantAchrekar. pic.twitter.com/TDA7eHmLei
— Sudhir Kumar Chaudhary (@Sudhir10dulkar) January 2, 2019
Last I met Ramakant Achrekar Saaheb , on 24 May 2017 while @sachin_rt 's film Sachin : A billion Dreams premiere at PVR Icon, VERSOVA.
— RJ ALOK (@OYERJALOK) January 2, 2019
he was a PROUD coach ..the one who shaped up Sachin's early career.
RIP Saaheb ! #RjAlok pic.twitter.com/rpDj11GP3Q