
দ্বিতীয় টেস্ট
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দীর্ঘদিন পর টিম ইন্ডিয়ার প্রথম একাদশে ফিরে প্রথম ও দ্বিতীয় ইনিংসে ৩টি করে উইকেট নেন উমেশ যাদব। তাঁর দুর্দান্ত কামব্যাকে মুগ্ধ হন ক্রিকেট বিশ্ব।

তৃতীয় টেস্ট
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাঁচি টেস্টের প্রথম ইনিংসে ৪০ রান দিয়ে ৩ উইকেট নেন উমেশ যাদব। কুইন্টন ডি কক, ফাপফ ডু প্লেসিস ও জর্জ লিন্ডের উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসেও প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক (৫) ও হেইনরিচ ক্লাসেনকে (৫) আউট করেছেন ভারতীয় পেসার।

উমেশের রেকর্ড
ঘরের মাঠে এর আগের দুই টেস্ট ইনিংসে যথাক্রমে ৬ ও ৪ উইকেট নেন উমেশ যাদব। সব মিলিয়ে পরপর পাঁচটি টেস্ট ইনিংসে ৩ ও তার বেশি উইকেট নিয়ে অনন্য নজির ছুঁলেন দিল্লির তারকা।

এমন নজির কাঁর
এর আগে এমন নজিরের মালিক হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের লেজেন্ড কোর্টনি ওয়ালশ। তাঁর পাশে গিয়ে দাঁড়ালেন ভারতের উমেশ যাদব।


Click it and Unblock the Notifications



















