
উমেশের কীর্তি
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পুনে টেস্টে বল হাতে কামাল দেখিয়েছিলেন উমেশ যাদব। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসেও নিজের প্রথম ওভারেই বিষাক্ত বাউন্সারে দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কককে তুলে নিয়েছেন উমেশ। তবে তার আগে ব্যাট হাতে রাঁচিতে রীতিমতো ধামাকা করেছেন দিল্লির তারকা। ১০ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি। পাঁচটি ছক্কা হাঁকিয়েছেন ভারতীয় বোলার।

দ্রুততম ব্যাটসম্যান
রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেছেন উমেশ যাদব। বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে টেস্টে তিরিশ ও তার বেশি রান করার রেকর্ড এখন ভারতীয় ফাস্ট বোলারের ঝুলিতে।

উমেশের পর কাঁরা
উমেশের ঠিক পরে তালিকায় আছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। ২০০৪ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ১১ বলে ৩১ রান করেছিলেন তিনি। ১৯৯৮ সালে প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের ন্যাম ম্যাকলিনের ১২ বলে ৩১ রানের ইনিংস তালিকায় তৃতীয়। চতুর্থ স্থানে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন অল রাউন্ডার আব্দুর রাজ্জাক। ২০১১ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্টে ১৭ বলে ৪৩ রান করেন তিনি।

স্ট্রাইক রেট
রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেছেন উমেশ যাদব। তাঁর স্ট্রাইক রেট ৩১০। টেস্টে ১০ ও তার বেশি বলের ইনিংসে এত বেশি স্ট্রাইক রেট অন্য কোনও ব্যাটসম্যানের নেই বলে জানিয়েছেন পরিসংখ্যানবিদরা।

প্রথম দুই বলে ছক্কা
দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ইনিংসের প্রথম দুই বলে ছক্কা হাঁকালেন উমেশ যাদব। এর আগে টেস্টে এমন নজির রয়েছে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের।


Click it and Unblock the Notifications



















