
লাইভ শো আয়োজন
বিশ্বজুড়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে দরিদ্র-দুস্থ পরিবারগুলির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে ভার্চুয়াল কনসার্ট আয়োজন করতে চলেছে ফেসবুক। কনসার্টে শামিল বিরাট কোহলি, রোহিত শর্মারা। রবিবার ঠিক সন্ধে সাড়ে ৭টায় এই লাইভ কনসার্ট শুরু হবে। প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে অনলাইন দুনিয়ার বাসিন্দাদের তাবড় তাবড় তারকারা মনোরঞ্জন করবেন। লাইভ কনসার্টটির নাম দেওয়া হয়েছে আই ফর ইন্ডিয়া।

বলিউড থেকে কারা থাকছেন
বলিউড থেকে শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমার, অনুষ্কা শর্মা, ঐশ্বর্য রাই বচ্চন, মাধুরি দীক্ষিত, প্রিয়াঙ্কা চোপড়ার মতো সেলিব্রিটিরা লাইভ পারফর্ম করবেন।

গানের জগৎ থেকে কারা থাকছেন
গানের জগৎ থেকে এআর রহমান, অরিজিৎ সিং, সোনু নিগম, শ্রেয়া ঘোষাল, সুনিধি চৌহানের মতো গায়ক-গায়িকারা অনলাইনে এই ভার্চুয়াল কনসার্টে পারফরম্যান্স করবেন।

ভারত অধিনায়ক বিরাট যা লিখেছেন
রবিবারের এই কনসার্ট দেখার জন্য সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বিরাট সবাইকে আহ্বান জানিয়েছেন। এই অভাবনীয় উদ্যোগের প্রশংসা করে ভারত অধিনায়ক লেখেন, ' লকডাউনে বাড়িতে থাকা মানুষগুলির জন্যই এই বিশেষ উদ্যোগ। আপনাদের মনোরঞ্জন করতে আমরা হাজির থাকছি। পাশাপাশি এর মধ্যে দিয়ে দেশে যা করোনার বিরুদ্ধে প্রতি মুহূর্তে লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁদের শ্রদ্ধা জানানো হবে। আর কনসার্ট থেকে জোগাড় হওয়া অর্থ দুস্থদের প্রয়োজনে ব্যবহার করা হবে। '


Click it and Unblock the Notifications



















