ভারতের বিশ্বকাপ জয়ের মাঠ এবার করোনা কোয়ারেন্টাইন সেন্টার

ভারতের বিশ্বকাপ জয়ের মাঠ এবার করোনা কোয়ারেন্টাইন সেন্টার। ২০১১ বিশ্বকাপ ফাইনালে মুম্বইয়ের ওয়াংখেড়েতে শ্রীলঙ্কাকে হারিয়ে ২৮ বছর পর ওডিআই বিশ্বকাপ জেতে ভারত।

ওয়াংখেড়েতে কোয়ারেন্টাইন ব্যবস্থা শুরুর প্রস্তাব

ওয়াংখেড়েতে কোয়ারেন্টাইন ব্যবস্থা শুরুর প্রস্তাব

ভারতের বিশ্বকাপ জয়ের মাঠ এবার করোনা লড়াইয়ে খুলে দেওয়া হবে।ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে হতে চলেছে কোয়ারেন্টাইন শিবির।

 দেশ থেকে ক্রিকেট কেড়ে নিয়েছে করোনা

দেশ থেকে ক্রিকেট কেড়ে নিয়েছে করোনা

করোনা সংকট তৈরি না হলে ওয়াংখেড়ের গ্যালারিতে এখন দর্শক থাকার কথা। মাঠে এসে দর্শকদের আইপিএল দেখার কথা। তবে দেশ থেকে এখন ক্রিকেট কেড়ে নিয়েছে করোনা। যে পরিস্থিতিতে করোনা যুদ্ধে এবার লড়াইয়ে বড় ভূমিকা নিতে চলেছে ওয়াংখেড়ে স্টেডিয়াম।

 করোনা থাবায় মহারাষ্ট্রের ছবি কী

করোনা থাবায় মহারাষ্ট্রের ছবি কী

মহারাষ্ট্রে করোনা সংকট প্রতিদিনই বেড়ে চলেছে। ভারতে করোনা সংক্রমণে মহারাষ্ট্রই শীর্ষস্থান। রাজ্যে প্রায় ২৮ হাজার বেশি মানুষ প্রাণঘাতী ভাইরাসে সংক্রমিত। দেশে সংক্রমিতের সংখ্যা ৮৫ হাজার ছাড়িয়েছে।

 এমসিএকে চিঠি

এমসিএকে চিঠি

রাজ্যবাসীর সংকটে বৃহানমুম্বই মিউনিসিপাল করপরেশন অর্থাৎ বিএমসি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামকে কোয়ারেন্টাইন সেন্টার করতে চেয়ে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে চিঠি পাঠিয়েছে।

আরও একটি ক্রিকেট স্টেডিয়ামে করোনা সেন্টার

আরও একটি ক্রিকেট স্টেডিয়ামে করোনা সেন্টার

এর আগে সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামটি কোয়ারেন্টাইন সেন্টার করার সিদ্ধান্ত নিয়েছে বিএমসি।

কী জানাল এমসিএ

কী জানাল এমসিএ

মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন, ওয়াংখেড়ে স্টেডিয়ামে কোয়ারেন্টাইন সেন্টার তৈরির ব্যপারে আশ্বাস দিয়েছে। করোনা সংকটে রাজ্যের মানুষদের চিকিৎসার জন্য ক্রিকেট অ্যাসোসিয়েশন সবরকম সাহায্য করবে বলে জানিয়েছে।

কোন কোন অংশে কোয়ারেন্টাইন সেন্টার

কোন কোন অংশে কোয়ারেন্টাইন সেন্টার

ওয়াংখেড়ের বিশাল গ্যালারি। স্টেডিয়ামে গ্যালারির নিচ, গেস্ট হাউস সহ সব ফাঁকা জায়গায় করোনা কোয়ারেন্টাইন সেন্টার হবে বলে জানা গিয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, May 16, 2020, 10:21 [IST]
Other articles published on May 16, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+