কেন নিজের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলিট করতে চান ওয়াকার ইউনিস

কেউ বা কারা তাঁর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিজনক ছবি এবং ভিডিও পোস্ট করেছে। বিরক্ত হয়ে নিজের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলিট করার বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার ওয়াকার ইউনিস। তিনি আর সোশ্যাল মিডিয়ায় ধারকাছ মাড়াতে চান না বলেও জানিয়েছেন কিংবদন্তি।

ক্ষুব্ধ ওয়াকার ইউনিস টুইটারে নিজের একটি ভিডিও পোস্ট করেন। বলেছেন, সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন, কেউ বা কারা তাঁর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে। তাঁর ওই অ্যাকাউন্টে আপত্তিকর ভিডিও পোস্ট করা হয়েছে বলেও অভিযোগ পাক লেজেন্ডের। ঘটনায় তিনি হতাশ হয়েছেন বলে জানিয়েছেন ওয়াকার। পাক লেজেন্ডের কথায়, তিনি ভেবেছিলেন, মানুষের সঙ্গে যোগাযোগের সেরা মাধ্যম হতে পারে সোশ্যাল মিডিয়া। কিন্তু হ্যাকাররা তাঁর সব আশা শেষ করে দিয়েছে বলে জানিয়েছেন ওয়াকার ইউনিস।

পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলারের কথায়, এটাই প্রথম নয়, এর আগেও তাঁর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। হ্যাকাররা অপরাধ করা থেকে পিছু হঠবেন না বলে মনে করেন ওয়াকার। পরিবারের নিরাপত্তা ও সুরক্ষার কথা ভেবে তাই তিনি নিজের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলিট করে দেবেন বলে জানিয়েছেন পাকিস্তানি কিংবদন্তি। এই পদক্ষেপ করার আগে তিনি সবার কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন। এই ইস্যুতে তিনি পুলিশে অভিযোগও জানিয়েছেন ওয়াকার। বলেছেন, ঘটনার জেরে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি ও তাঁর পরিবার। এ ব্যাপারে নিজের পরিচিত বিশেষজ্ঞদেরও মতামত নিচ্ছেন পাক কিংবদন্তি।

২৯ মে : ৪ বছর আগে আইপিএলে প্রথমবার ইতিহাস রচনা ঋদ্ধিমানের দলের

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, May 29, 2020, 13:30 [IST]
Other articles published on May 29, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+