অস্ট্রেলিয়ায় শেফিল্ড শিল্ডে ভিক্টোরিয়া বনাম নিউ সাউথ ওয়েলস ম্য়াচে হ্যামস্ট্রিং-এর চোটের জন্য রানার নিয়ে নেমেছিলেন নিউ সাউথ ওয়েলস-এর শেষ ব্যাটসম্য়ান স্টিভ ও'কিফ। কিন্তু খেলার সময় তিনি রানারের কথা সম্পূর্ণ ভুলে গিয়ে রান নিতে দৌড়ান। ভুল বুঝে আবার ক্রিজে ফিরতে গিয়ে অদ্ভুত গোলমেলে পরিস্থিতিতে রান-আউট হলেন।
রানার নিয়ে খেলে গিয়ে এই রকম অদ্ভুত ভঙ্গিতে রান-আউটের শিকার হয়েছেন অনেকেই। কিন্তু, আইসিসি ২০১১ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে রানার নেওয়া বন্ধ করে দেওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে এইরকম মজার ঘটনা এখন আর দেখা যায় না। অনেক জায়গার মতো অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটেও এই নিয়ম চালু থাকায় এই ঘটনা ফের একবার দেখা গেল।
Steve O'Keefe came out to bat with a runner...
— #7Cricket (@7Cricket) March 13, 2019
Then he forgot he had a runner 🙈#SheffieldShield | #NSWvVIC pic.twitter.com/Uz6BQAki7o
এদিকে এই আউটের পর ও'কিফ আদৌ চোট পেয়েছিলেন কিনা সেই নিয়েই কথা উঠে গিয়েছে। অনেকেই বলছেন যদি সত্যিই চোট থাকত, তাহলে রান নিতে দৌড় শুরু করার পরই তিনি ভুলটা বুঝতে পারতেন।