
দ্রাবিড়ের কেরিয়ার
ভারতের হয়ে ১৬৪টি টেস্ট, ৩৪৪টি ওয়ান ম্যাচ খেলে যথাক্রমে ১৩২৮৮ ও ১০৮৮৯ রান করেছেন রাহুলল দ্রাবিড়। টেস্টে ৩৬টি শতরান রয়েছে তাঁর। যা লেজেন্ড সুনীল গাভাসকরের থেকে বেশি। ওয়ান ডে-তেও ১২টি শতরানের মালিক রাহুল। অধিনায়কত্বের পাশাপাশি দীর্ঘদিন টিম ইন্ডিয়ায় উইকেটরক্ষকের ভূমিকাও পালন করেছেন দ্রাবিড়।

ক্রিকেট পরবর্তী জীবন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর কোচিং-কে কেরিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। আইপিএলে প্রশিক্ষকের ভূমিকায় তাঁকে দেখা যায়। রাহুলের কোচিংয়েই ২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। বর্তমানে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-র প্রধান পদে নিযুক্ত রয়েছেন দ্রাবিড়।

সফর সেরে ফিরে ঘুমে অচেতন ক্লান্ত দ্রাবিড়
করোনা ভাইরাসের জেরে ঘরে আটকে থাকা রাহুল দ্রাবিড়, তাঁর জীবনের এক বিড়ম্বনার কথা স্মরণ করেছেন। বলেছেন, ভারতীয় দলের হয়ে কোনও সফর সেরে তিনি বাড়ি ফিরেছিলেন। দুপুরে ঘুমিয়েছিলেন ক্লান্ত দ্রাবিড়। সেই সময় রাহুলের অভিভাবক তাঁকে ঘুম থেকে ডেকে তুলে জানান যে হায়দরাবাদ থেকে এক ফ্যান তাঁর সঙ্গে দেখা করতে এসেছেন।

কিছুতেই যাবেন না
প্রায় এক ঘণ্টা পর ওই মহিলা ফ্যানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাহুল দ্রাবিড়। ভারতের প্রাক্তন ক্রিকেটার ভেবেছিলেন যে ওই ক্রিকেট প্রেমী সই নিয়ে চলে যাবেন। কিন্তু দ্রাবিড়কে দেখে ওই মহিলা জানান যে তিনি বাড়ি ছেড়ে চলে এসেছেন, এখন এখানেই থাকবেন, কিছুতেই ফিরে যাবেন না। ওই ঘটনায় তিনি বিড়ম্বনায় পড়েছিলেন বলে জানিয়েছেন রাহুল দ্রাবিড়।


Click it and Unblock the Notifications
চুনী-পিকেকে হৃদয়ের মণিকোঠায় রেখে দিতে দুই কিংবদন্তির নামে শহরের কোথায় রাস্তার নামকরণ হতে পারে















