|
দুই সেমিতেই বৃষ্টি ভ্রকুটি
জোড়া সেমিফাইনালেই বৃষ্টি ভ্রুকুটি রয়েছে। ৫ মার্চ দুটি সেমিফাইনালই অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট মাঠে রয়েছে। সেমিফাইনালের নির্ধারিত দিনে হাওয়া অফিস সূত্রে, দুই ম্যাচেই বৃষ্টির ভ্রকুটির কথা জানানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে বিশ্বকাপ সেমিতে বৃষ্টি
উল্লেখ্য ২০১৯ সালে ছেলেদের ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপে বৃষ্টি বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে। লিগ পর্বের ম্যাচে বৃষ্টি বাধ সাধার পর, ভারত বনাম নিউজিল্যান্ড সেমিফাইনালের ম্যাচটিতে বৃষ্টি সমস্যা তৈরি করে। ফলে ছেলেদের বিশ্বকাপের সেমির ম্যাচটি দুই দিনে হয়েছিল। ম্যাচের প্রথম দিন নিউজিল্যান্ড ব্যাটিং করে। পরবর্তী দিনে ব্যাটিংয়ের বাকি ইনিংস সম্পূর্ণ করার পর ভারত ব্যাটিং করে।
|
রিসার্ভ ডের সিদ্ধান্ত বাতিল
বৃহস্পতিবার সেমিফাইনাল ম্যাচের আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টস জানিয়েছেন, বৃষ্টি ভ্রুকুটির জন্য রিসার্ভ ডের প্রস্তাব দেওয়া হলেও আইসিসি সেই প্রস্তাব খারিজ করেছে।

আইসিসির কী জানাল
আইসিসি'র মুখপাত্র অবশ্য জানিয়েছেন, 'টুর্নামেন্টকে লম্বা না করার কারণেই রিসার্ভ ডে রাখা হয়নি। টি-২০ বিশ্বকাপের সূচি সবসময়ই সীমিত দিনের মধ্যে রাখা হয়। ফাইনাল ছাড়া কোনও ম্যাচেরই রিসার্ভ ডে নেই।'


Click it and Unblock the Notifications




















