অভিজ্ঞতার কাছে হেরে গেল নিউজিল্যান্ড, পঞ্চমবার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

মেলবোর্ন, ২৯ মার্চ : বহুপ্রতিক্ষীত বিশ্বকাপ ফাইনাল আজ। মেলবোর্নে মুখোমুখি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। একদিকে সপ্তমবার ফাইনালে খেলা অস্ট্রেলিয়া। অন্যদিকে প্রথমবার ফাইনালে পৌছল নিউজিল্যান্ড। মজার বিষয় ফাইনালে মুখোমুখি হওয়া দুই দেশেই বিশ্বকাপ ২০১৫-এর আয়োজক দেশও বটে। তবে ঘরের মাঠে খেলার সুবিধা কিন্তু এক্ষেত্রে থেকে যাচ্ছে অস্ট্রেলিয়ার পক্ষেই। তবে নিউজিল্যান্ডের দিক থেকে দেখলে হলে বিশ্বকাপ ২০১৫-এ একটিও ম্যাচ হারেনি তারা। অস্ট্রেলিয়া একটি ম্যাচে হেরেছে।

বিশ্বকাপের খাস খবর, ফিরে দেখা শেষ ১০ টি বিশ্বকাপ ফাইনাল, ফাইনাল ম্যাচের প্রিভিউ

প্রথমবার ফাইনালে ওঠায় বিশ্বকাপ জয়ের প্রাণপন চেষ্টা করবে নিউজিল্যান্ড। অন্যদিকে নিজেদের বিশ্বকাপ গরিমা বজায় রাখতে মাঠে নিজেদের ১০০ শতাংশ দিয়ে ঝাঁপিয়ে পড়বেন অজিরা। সেক্ষেত্রে খেলা যে জোরদার হতে চলেছে তা নিয়ে কোনও সন্দেহই নেই। তবে শেষ হাসিটা কোন দল হাসবে তা তো সময়ই বলবে।

ম্যাচের লাইভ আপডেট দেখুন এখানে

দুপুর ৪টে ৭ মিনিট : ম্যান অফ দ্য টুর্নামেন্ট হলেন মিচেল স্টার্ক।

দুপুর ৪ টে ৪ মিনিট : বিশ্বকাপ ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ জেমস ফকনার।

দুপুর ৩টে ৪০ মিনিট :

দুপু ৩ টে ৩৫ মিনিট : চার মেরে জয়ের জন্য প্রয়োজনীয় শেষ রানটুকু তুলে নিলেন স্টিভ স্মিথ। পূর্ণ হল তাঁর অর্ধশতকও। ৭ উইকেটে ফাইনাল জিতে ফের বিশ্বজয়ী অস্ট্রেলিয়া।

দুপুর ৩ টে ২৬ মিনিট : ৩১.১ ওভারে বোল্ড হলেন মাইকেল ক্লার্ক। জীবনের শেষ আন্তর্জাতিক একদিনের ম্যাচে ৭২ বলে ৭৪ রানের অনবদ্য ইনিংস উপহার দিয়ে গেলেন ক্রিকেট প্রেমীদের।

দুপুর ৩ টে ১৯ মিনিট : অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ১২০ বলে ২৭ রান।

দুপুর ৩ টে ১৫ মিনিট : অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ১২৬ বলে ৩৩ রান।

দুপুর ৩ টে ৯ মিনিট : অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ১৩২ বলে ৪৪ রান।

দুপুর ৩ টে ৪ মিনিট : ৫৬ বলে অর্ধশতক করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। এই ম্যাচের পরই একদিনের ম্যাচকে বিদায় জানাবেন ক্লার্ক। ২৭ ওভারে ১৩৯/২।

দুপুর ২ টো ৪২ মিনিট : ২০.৫ ওভারে ১০০ রানে পৌছল অস্ট্রেলিয়া।

দুপুর ২ টো ২ মিনিট : ১২.২ ওভারে হেনরির বলে আউট ওয়ারনার ৪৬ বলে ৪৫ রান। অস্ট্রেলিয়া ৬৩/২।

দুপুর ১ টা ৫৪ মিনিট :

দুপুর ১ টা ৫২ মিনিট :

দুপুর ১ টা ৪১ মিনিট : ৭ ওভারের শেষে অস্ট্রেলিয়া ৪১/১। ওয়ারনার ২৪ বলে ২৮ রান এবং স্মিখ ১৩ বলে ৯ রানে ব্যাটিং করছেন।

দুপুর ১ টা ৩৩ মিনিট : ওয়ার্নারের ২৭ রানের মাথায় শক্ত ক্যাচ ধরতে পারলেন না রস টেলর।

দুপুর ১ টা ২৯ মিনিট : অস্ট্রেলিয়া ৪ ওভারের শেষে ১৮/১।

দুপুর ১ টা ১৮ মিনিট : ট্রেন্ট বোল্টের বলে শূন্য রানে আউট হলেন অ্যারন ফিঞ্চ। অস্ট্রেলিয়া ১.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ২ রান করেছে।

দুপুর ১২ টা ২৬ মিনিট : ম্যাক্সওয়েলের থ্রোয়ে রানআউট সাউদি। ৪৫ ওভারে ১৮৩ রানেই শেষ কিউই ইনিংস।

দুপুর ১২ টা ২৪ মিনিট : মিচেল জনসনের বলে শূন্য রানে আউট হলেন হেনরি। ৪৪.৫ ওভারের শেষে ১৮২/৯।

দুপুর ১২ টা ১০ মিনিট : ৮২ বলে ৮৩ রান করে আউট এলিয়ট। ফকনারের বলে হাডিনের হাতে ক্যাচ দিলেন এলিয়ট। নিউজিল্যান্ড ৪১.৫ ওভারে ১৭১/৮।

দুপুর ১২ টা ৭ মিনিট : মিচেল জনসনের বলে ২১ বলে ৯ রান করে আউট ভেত্তোরি। ৪১ ওভারে নিউজিল্যান্ড ১৬৭/৭।

সকাল ১১ টা ৫৮ মিনিট : ৩৯.১ ওভারে এলিয়টের এলবিডব্লু-র আবেদন, রিভিউয়ে বাতিল আউ়টের আবেদন। ৭৩ বলে ৭৭ রান করে খেলছেন এলিয়ট।

সকাল ১১ টা ৪৩ মিনিট : স্টার্কের বলে ৩৬.২ ওভারে শূন্য রানে আউট রঙ্কি। নিউজিল্যান্ড ১৫০/৬।

সকাল ১১ টা ৩৭ মিনিট : ফকনারের বলে শূন্য রানেই আউট অ্যান্ডারসন। ৩৫.৩ ওভারে ১৫০/৫ নিউজিল্যান্ড।

সকাল ১১ টা ৩৪ মিনিট : ৩৫ ওভারে চতুর্থ উইকেট অস্ট্রেলিয়ার। রস টেলর ৭২ বলে ৪০ রান করে আউট হলেন। ফকনারের বলে খোঁচা, ডানদিকে ঝাঁপিয়ে দুরন্ত ক্যাচ উইকেট রক্ষকের। নিউজিল্যান্ড ১৫০/৪।

সকাল ১১ টা ২ মিনিট :

সকাল ১১ টা ১ মিনিট : ৫১ বলে অর্ধশতক এলিয়টের।

সকাল ১০ টা ৫৫ মিনিট : ২৬.২ ওভারে ১০০ ছুঁল নিউজিল্যা্ন্ড।

সকাল ১০ টা ৩০ মিনিট : ম্যাক্সওয়েলের বলে এলিয়েট এর এলবিডব্লু র আবেদন। আউটের সিদ্ধান্ত আম্পায়ারের। রিভিউ চাইল নিউজিল্যান্ড। রিভিউয়ের পর আউটের সিদ্ধান্ত বাতিল আম্পায়ারের। ২০ ওভারে ৬৬/৩।

সকাল ১০ টা ১৩ মিনিট : ১৫.৩ ওভারে ৫০ রানের গণ্ডি ছুঁল নিউজিল্যান্ড।

সকাল ১০ টা ১০ মিনিট : ১৫ ওভারের শেষে নিউজিল্যান্ড ৪৭/৩।

সকাল ৯ টা ৫৮ মিনিট : ১২.৩ ওভারে মিচেল জনসনের বলে কট অ্যান্ড বোল্ড উইলিয়ামসন। ৩৩ বলে ১২ রান করেছেন কিউই এই খেলোয়াড়। ৩৯/৩ নিউজিল্যান্ড।

সকাল৯ টা ৫১ মিনিট : ম্যাক্সওয়েলের বলে ক্লিন বোল্ড গাপতিল। ৩৪ বলে ১৫ রান করে আউট গাপতিল। নিউজিল্যান্ড ১১.২ ওভারে ৩৩/২।

সকাল ৯ টা ৪৩ মিনিট : ১০ ওভারের শেষে নিউজিল্যান্ড ৩১/১।

সকাল ৯ টা ৩০ মিনিট : ৬ ওভারের শেষে নিউজিল্যান্ড ২৩/১।

সকাল ৯ টা ২৩ মিনিট : ৫ ওভারের শেষে নিউজিল্যান্ড ১৮/১।

সকাল ৯ টা ২০ মিনিট : ৩.৪ ওভারে ফাইনালের প্রথম ছক্কা মারলেন গাপতিল। ৪ ওভারের শেষে নিউজিল্যান্ড ১৭/১।

সকাল ৯ টা ১৫ মিনিট : ২.৪ ওভারে প্রথম বাউন্ডারি গাপতিলের। ৩ ওভারের শেষে ১১/১ নিউজিল্যান্ড।

সকাল ৯ টা ১০ মিনিট : ১.৪ ওভারে প্রথম বাউন্ডারি নিউডিল্যান্ডের। বাই সিগন্যাল আম্পায়ারের। ২ ওভারের শেষে নিউজিল্যান্ড ৬/১।

সকাল ৯ টা ২ মিনিট : পঞ্চম বলেই ক্লিন বোল্ড ম্যাকক্যালাম। প্রথম ওভারে নিউজিল্যান্ড ১/১।

সকাল ৯ টা ১ মিনিট : দ্বিতীয় বলে ১ রান নিলেন গাপতিল। খাতা খুলল নিউজিল্যান্ডের।

সকাল ৯ টা : ফাইনালের প্রখম বল করলেন স্টার্ক। কোনও রান হয়নি।

সকাল ৮ টা ৫৫ মিনিট :

সকাল ৮ টা ৪৫ মিনিট :

সকাল ৮ টা ৩০ মিনিট : টসে জিতে ব্যাটের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের। প্রথম ব্যাট করার ইচ্ছা থাকলেও ফিল্ডিং করতে হবে অস্ট্রেলিয়াকে।

সকাল ৮ টা :

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, March 29, 2015, 8:31 [IST]
Other articles published on Mar 29, 2015
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+