বিশ্বকাপ ২০১৫ : ভারতের জয়ের ধারা অব্যাহত নিউজিল্যান্ডেও

হ্যামিলটন, ১০ ফেব্রুয়ারি : নিউজিল্যান্ডের হ্যামিলটনে বিশ্বকাপের পুল বি ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডেও ভারতের জয়ের ধারা অব্যাহত। আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারাল ভারত।

ম্যাচ সম্পর্কে ১০ টি গুরুত্বপূর্ণ তথ্য, ওয়ার্ল্ড কাপ খাস খবর

পয়েন্ট টেবিল, ম্যাচ রেজাল্ট

আয়ারল্যান্ডের অধিনায়ক উইলিয়াম পোর্টফিল্ড টসি জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন। বাইশ গজে ক্রমশ নিজেদের আধিপত্য দেখাতে শুরু করে আইরল্যান্ডের খেলোয়াড়রা। একটা সময় এমন এসেছিল যে বড়সড় অঘটনের জন্য তৈরি হচ্ছিলেন ভারতীয় সমর্থকরা। মাত্র ৩ উইকেট হারিয়ে ২০৬ রানে পৌঁছে যায় আয়ারল্যান্ড। কিন্তু সেখান থেকে ফাইট ব্যাক করেন ভারতীয় খেলোয়াড়রা। অশ্বিন ও শামির বোলিং ঝড়ের সামনে ২৫৯ রানেই পাততাড়ি গোটাতে হয় আয়ারল্যান্ডকে।

ভারতীয় দল নিজেদের স্কোয়াডে কোনও রকম পরিবর্তন আনেনি। এই প্রথম নিউজিল্যান্ডের মাটিতে বিশ্বকাপ ২০১৫-র টুর্নামেন্ট খেলল ভারত। এর আগের ম্যাচগুলি ছিল অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ায় প্রত্যেকটি ম্যাচে জয়ের পর এবার নিউজিল্যান্ডেও জয় দিতেই খাতা খুলল ভারত।

আয়ারল্যান্ডের সবকটি উইকেট পড়লেও ২০১৫ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে এই দলের রানই সেরা। আশ্বিন ৩৮ রানে ২ উইকেট নিয়েছেন, মহম্মদ শামি ৪১ রানে ৩ উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট পেয়েছেন উমেশ যাদব এবং সুরেশ রায়না।

অন্যদিকে এদিন ভারতের ব্যাটিংও ছিল দক্ষ। রোহিত শর্মার অর্ধশতক ও শিখর ধাওয়ানের শতক (বিশ্বকাপে এই নিয়ে ধাওয়ানের দ্বিতীয় সেঞ্চুরি)-এ ভর করে অনায়াসেই জয় পায় ভারত।

দল

ভারত : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, আর আশ্বিন, মহম্মদ শামি, মোহিত শর্মা, উমেশ যাদব

আয়ারল্যান্ড : উইলিয়াম পোর্টফিল্ড (অধিনায়ক), পল স্টারলিং,এড জয়েস, নিয়াল ওব্রায়েন, অ্যান্ডি বালবিরনি, গ্যারি উইলসন, কেভিন ওব্রায়েন, জন মুনি, স্টুয়ার্ট থমসন, অ্যালেক্স কুস্যাক, জর্জ ডকরেল

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, March 10, 2015, 9:01 [IST]
Other articles published on Mar 10, 2015
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+