মহেন্দ্র সিং ধোনির মেয়ে জিভার বয়স মাত্র চার। তবে ইতিমধ্যে সে ইন্টারনেটে সকলের নয়নের মণি হয়ে উঠেছে। আইপিএলের প্রায় প্রতিটি ম্যাচেই জিভাকে মাঠে দেখা যায়। ফলে আইপিএলের সময় বিশেষ করে জিভা খবরেই থাকে প্রতিবছর। এবারও তার অন্যথা হল না। এবার জিভাকে দেখা গেল অন্য ভূমিকায়।
জিভা হিন্দির পাঠ পড়াল দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার ঋষভ পন্থকে। সেই ঘটনার ভিডিও পোস্ট করা হয়েছে জিভা ধোনির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। আর তা ভাইরাল হয়ে গিয়েছে। জিভার কাছে হিন্দি শেখার পর শেষে পন্থকে ধন্যবাদ ম্যাডাম বলতেও শোনা গিয়েছে।
View this post on InstagramA post shared by ZIVA SINGH DHONI (@ziva_singh_dhoni) on
শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গিয়েছে শ্রেয়স আইয়ারের দিল্লি ক্যাপিটালস। ফাইনালে খেলা হবে মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের। তারপরই জিভার সঙ্গে এই ভিডিওতে দেখা গিয়েছে পন্থকে।
আইপিএলের সবচেয়ে সফল দুটি দল চেন্নাই ও মুম্বই ফাইনালে খেলবে। এর আগেও দুই দল ফাইনালে মুখোমুখি হয়েছে। এবার কোন ফলাফল সামনে আসে সেটাই দেখার।