|
করোনা সংক্রমণ না হলে এই মুহূর্তে ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকলেন হেসন
করোনা আক্রমণ না হলে এই সময়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশন মাইক হেসনকে আইপিএল নিয়ে ব্যস্ত থাকতে হত। ঠিক এদিন পর অর্থাৎ পূর্ব নির্ধারিত সূচি অনুয়ায়ী ২৯ মার্চ আইপিএল শুরু হওয়ার কথা ছিল। আর ৩১ মার্চ বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করল আরসিবি।
|
করোনায় আটকে এখন কী করছেন মাইক হেসন
করোনার কারণে দেশ জুড়ে এখন ২১ দিনের লকডাউন। এই পরিস্থিতিতে বেঙ্গালুরুতে নিজের বাড়িতে গৃহবন্দি রয়েছেন মাইক হেসন। আর এই গৃহবন্দি পরিস্থিতিতে ভারতীয় দুই ভাষা শিখছেন তিনি।
|
কোন দুই ভাষা শিখছেন হেসন
ভারতের দুই ভাষা হিন্দি ও কানাডা শিখছেন মাইক হেসন। এক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে হেসন এমনটাই জানিয়েছেন। রয়্যাল চ্যালেঞ্জার্সের সঙ্গে এই মরসুমে জুড়েছেন, তবে স্থানীয় ভাষা শেখা না হলেও লক ডাউন পরিস্থিতিতে সময়টা দারুণভাবে কাজে লাগাচ্ছেন আরসিবি ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশন।

আইপিএলের ভবিষ্যৎ কী
করোনার কারণে টুর্নামেন্ট স্থগিত রয়েছে।আপাতত ১৫ এপ্রিল পর্যন্ত টুর্নামেন্ট স্থগিত। এই পরিস্থিতিতে আইপিএল আরও দুই মাস অন্তত স্থগিত থাকতে চলেছে। সেক্ষেত্রে জুলাই-অগাস্টে নতুন সূচিতে সীমিত দিনে টুর্নামেন্ট হতে পারে।


Click it and Unblock the Notifications



















