সৌদি আরবে আইপিএল হলে কোন দল উপকৃত হবে, জানালেন চোপড়া

করোনা ভাইরাসের আবহে ভারতে যে আইপিএল হওয়া সম্ভব নয়, তা কার্যত স্পষ্ট। এহেন পরিস্থিতিতে সৌদি আরবে টুর্নামেন্ট হতে পারে বলে বিসিসিআই সূত্রে খবর। তেমনটা হলে কোন দল সবচেয়ে বেশি উপকৃত হবে, তা জানালেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া। ঠিক কী বলেছেন প্রাক্তন কেকেআর তারকা।

উপকৃত হবে আরসিবি

উপকৃত হবে আরসিবি

সৌদি আরবে আইপিএল হলে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বা আরসিবি সবচেয়ে বেশি উপকৃত হবে বলে মনে করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া। তাঁর মতে, এখনও পর্যন্ত একবারও আইপিএল না জেতা আরসিবি-এর প্রধান সমস্যা লুকিয়ে তাদের বোলিং বিভাগে। দুবাইয়ের মাঠের পরিধি বড় হওয়ায় বিরাট কোহলির বোলাররা কিছুটা হলেও সুবিধা পাবেন বলে মনে করেন প্রাক্তন কেকেআর তারকা।

এগিয়ে সিএসকে

এগিয়ে সিএসকে

আকাশ চোপড়ার মতে, সৌদি আরবের মাঠগুলির পিচ সাধারণত স্পিন সহায়ক হয়ে থাকে। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের হাতে হরভজন সিং, পীয়ূষ চাওলার মতো অভিজ্ঞ স্পিনাররা থাকায়, এই দলও এই আইপিএলে ভালো কিছু করবে বলে বিশ্বাস করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার।

কিংস ইলেভেন পাঞ্জাবই বা কম কী!

কিংস ইলেভেন পাঞ্জাবই বা কম কী!

এই মরশুমে কিংস ইলেভেন পাঞ্জাবের অন্যতম ভরসা গ্লেন ম্যাক্সওয়েল সৌদি আরবে ৫টি ইনিংসে ব্যাট করে ৬০-এর গড়ে ৩০০ রান করেছেন। তাতে সামিল রয়েছে তিনটি অর্ধশতরান। ম্যাক্সওয়েল ফ্যাক্টর ক্লিক করলে প্রীতি জিন্টার দলও এবারের আইপিএলে সফল হতে পারে বলে মনে করেন আকাশ চোপড়া।

সৌদি আরবে আইপিএল

সৌদি আরবে আইপিএল

করোনা ভাইরাসের আবহে যে ভারতে আইপিএল হওয়া সম্ভব নয়, তা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। এই অবস্থায় সৌদি আরবেই টুর্নামেন্ট আয়োজন করার দিকে বিসিসিআই ঝুঁকে রয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। সবকিছু পরিকল্পনা মাফিক চললে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে আইপিএল। শেষ হতে পারে ৮ নভেম্বর।

কেন ব্রেট লি'র চোখে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ অ্যাসেজের সমতুল্য

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, July 20, 2020, 20:00 [IST]
Other articles published on Jul 20, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+