করোনা নিয়ে আইপিএল কমিটির বৈঠকে ফ্রাঞ্চাইজিদের আমন্ত্রণ, কনফারেন্স কলে আইসিসি-র বৈঠক

করোনা ভাইরাসের লাগামছাড়া প্রভাবে দেশের আইপিএল আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই বিসিসিআই-কে টুর্নামেন্ট বন্ধের পরামর্শ দিয়েছে। এই পরিস্থিতিতে আইপিএলের ভাগ্য নির্ধারণ করতে শনিবার বৈঠকে বসছে টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল। অন্যদিকে করোনা আতঙ্কে দুবাইতে অনুষ্ঠিত হতে চলা আইসিসি-র বোর্ড মিটিং স্থগিত করা হয়েছে।

কবে শুরু আইপিএল

কবে শুরু আইপিএল

আগামী ২৯ এপ্রিল আইপিএলের ১৩তম সংস্করণ শুরু হওয়ার কথা। প্রথম ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামার কথা গতবারের রানার্স চেন্নাই সুপার কিংসের। ২৪ মে আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

করোনার প্রভাব

করোনার প্রভাব

করোনা ভাইরাসের জেরে গোটা বিশ্বে প্রায় পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় তিন লক্ষ মানুষ। মারণ ভাইরাসে ভারতে এক ৭৬ বছরের বৃদ্ধের মূত্য হয়েছে। সৌদি আরব থেকে সংক্রমণ নিয়ে বেঙ্গালুরুতে পোঁছে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। দেশে ৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলেও খবর।

আইপিএলের বিরোধিতা

আইপিএলের বিরোধিতা

করোনার লাগামছাড়া প্রভাবের মধ্যে দেশে এবছর আইপিএল বন্ধ করে দেওয়ার দাবিতে মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের করেন এক আইনজীবী। সুপ্রিম কোর্টেও এব্যাপারে আবেদন দাখিল করা হয়। মহারাষ্ট্র সরকার ইতিমধ্যেই আইপিএলের টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে। অন্যদিকে কর্নাটক সরকার বেঙ্গালুরুতে আইপিএলের ম্যাচ আয়োজন করবে না বলে জানিয়ে দিয়েছে। আইপিএল বন্ধের আর্জি নিয়ে কেন্দ্রকে চিঠিও লিখেছে তারা। উল্লেখ্য এই তিন রাজ্যে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলি অনুষ্ঠিত হওয়ার কথা।

বিদেশ মন্ত্রকের বক্তব্য

বিদেশ মন্ত্রকের বক্তব্য

দেশে বাড়তে থাকা করোনা আতঙ্কের মধ্যে আইপিএলের ভবিষ্যত নিয়ে প্রশ্ন করা হলে বিদেশ মন্ত্রক বল টুর্নামেন্টের আয়োজক সংস্থার কোর্টে ঠেলে দেয়। তবে বর্তমান পরিস্থিতিতে দেশে এত বড় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা উচিত নয় বলেও জানায় বিদেশ মন্ত্রক।

আইপিএল নিয়ে বৈঠক

আইপিএল নিয়ে বৈঠক

করোনা ভাইরাসের জেরে দেশে আইপিএল আয়োজন করা সম্ভব কিনা, তা ঠিক করতে শনিবার বৈঠকে বসছে টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল। টুর্নামেন্ট পুরোপুরি বন্ধ না করে ফাঁকা মাঠে আইপিএলের ম্যাচগুলি আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়েও ওই বৈঠকে আলোচনা হতে পারে বলে খবর। বৈঠকে হাজির থাকবেন বিসিসিআই কর্তারা। আইপিএলে অংশ নেওয়া ফ্রাঞ্চাইজিগুলিকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বিদেশি ক্রিকেটারদের অনুপস্থিতি

বিদেশি ক্রিকেটারদের অনুপস্থিতি

করোনা ভাইরাসের জেরে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত নতুন ভিসার আবেদন নিতে অস্বীকার করছে ভারত সরকার। ১৩ মার্চ থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে আইপিএলে অংশ নিতে চলা বিদেশি ক্রিকেটারদের পক্ষে ভারতের আসা মুশকিল হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

ফ্রাঞ্চাইজিগুলির বক্তব্য

ফ্রাঞ্চাইজিগুলির বক্তব্য

ফাঁকা মাঠে হোক আইপিএলের ম্যাচ, তা নিয়ে কোনও সমস্যা নেই ফ্রাঞ্চাইজিগুলির। তবে বিদেশি ক্রিকেটাররা না খেললে আইপিএল জৌলুস হারাবে বলেও মনে করে টুর্নামেন্টে অংশ নিতে চলা দলগুলি। তাছা়ড়া বিদেশি ক্রিকেটাররা না খেললে দলগুলির শক্তি হ্রাস হবে বলেও মনে করে ফ্রাঞ্চাইজিগুলি।

আইসিসি-র বৈঠক স্থগিত

আইসিসি-র বৈঠক স্থগিত

করোনা ভাইরাসের জেরে আইসিসি-র বোর্ড মিটিং মে পর্যন্ত স্থগিত করা হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ কোনও বৈঠক করার প্রয়োজন হলে, কনফারেন্স কল ব্যবহার করবে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, March 13, 2020, 13:14 [IST]
Other articles published on Mar 13, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+