'কোনও ভয় নেই' বলেও আইপিএলে করমর্দন না করার পরামর্শ দিতে পারে সৌরভের বিসিসিআই

আইপিএলে করোনা ভাইরাস থাবা বসাতে পারবে না বলে ক্রিকেট প্রেমীদের আশ্বস্ত করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। টুর্নামেন্ট চলাকালীন ক্রিকেটার ও দর্শকদের সবরকম সুরক্ষার আশ্বাসও দিয়েছেন মহারাজ। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্রিকেটার ও ফ্যানদের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।

কবে শুরু আইপিএল

কবে শুরু আইপিএল

আগামী ২৯ মার্চ শুরু হচ্ছে আইপিএলের ১৩তম সংস্করণ। শেষ হবে ২৪ মে। প্রথম ম্যাচ হবে মুম্বই ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেই ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে গত বারের রানার্স চেন্নাই সুপার কিংস।

আইপিএলের জনসমাগম

আইপিএলের জনসমাগম

বিসিসিআই-র হিসেব অনুযায়ী ৭০ কিংবা তার বেশি বিদেশি ক্রিকেটার এবারের আইপিএলে অংশ নিতে চলেছেন। প্রায় বারো জন এলিট প্যানেলের আম্পায়ার, ম্যাচ রেফারি, একাধিক ধারাভাষ্যকার, সাংবাদিক বিভিন্ন দেশ থেকে টুর্নামেন্ট উপলক্ষ্যে হাজির হবেন ভারতে। তাঁদের মাধ্যমে ভারতে করোনা ভাইরাস প্রবেশ করতে পারে কিনা, সেই প্রশ্নই করা হয়েছিল বিসিসিআই-কে।

সৌরভের জবাব

সৌরভের জবাব

বিশ্ব জুড়ে করোনা যতটাই প্রভাব ফেলুক, ভারতে তা এখনও সেভাবে ছড়ায়নি বলে দাবি করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বলেছেন, আইপিএল হচ্ছে নির্ধারিত সময়ে। টুর্নামেন্টে চলাকালীন ক্রিকেটার ও দর্শকদের সবরকম সুরক্ষার আশ্বাসও দিয়েছেন মহারাজ। বলেছেন, কোনও ভয় নেই। বিসিসিআই সভাপতির কথায়, এই মুহূর্তে শ্রীলঙ্কায় ক্রিকেট খেলছে ইংল্যান্ড। ভারতে খেলতে এসেছে দক্ষিণ আফ্রিকা। আবু ধাবি, আরব আমিরশাহীতে আকছার ক্রিকেট খেলতে যাচ্ছে ইংল্যান্ডের কাউন্টি দলগুলি। তাদের যখন কিছু হচ্ছে না, তখন আইপিএলও করোনামুক্ত থাকবে বলে মনে করেন মহারাজ। তাঁর বক্তব্য, আইপিএলের জন্য আগে থেকেই ব্যবস্থা নিচ্ছে বিসিসিআই। কী করা যায়, তা ঠিক করতে মেডিক্যাল দল ও বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলেও জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বলেছেন, এই ইস্যুতে দেশের ক্রীড়া ও স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে বিসিসিাঅই।

করোনার প্রভাব

করোনার প্রভাব

করোনা ভাইরাসের প্রভাবে বিশ্ব জুড়ে ৩৩০০ মানুষের মূত্যুর খবর পাওয়া গিয়েছে। আক্রান্তের সংখ্যা নব্বই হাজার পেরিয়ে গিয়েছে। চিন, জাপান, উত্তর কোরিয়া, মধ্য প্রাচ্য ও ইউরোপের দেশগুলি ঘুরে করোনা থাবা বসিয়েছে ভারতে। এদেশে এখনও পর্যন্ত ৩০ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর। তাঁরা বাইরের দেশে থেকে ভারতে সংক্রমণ নিয়ে এসেছেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

করমর্দনে অনীহা

করমর্দনে অনীহা

করোনা ভাইরাসের জন্য আগামী সফরে শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করবেন না বলে জানিয়ে দিয়েছিলেন ইংল্যান্ডের খেলোয়াড়রা। একই দৃশ্য দেখা যেতে পারে এবারের আইপিএলেও। সূত্রের খবর, বিসিসিআই-র তরফ থেকেই নাকি টুর্নামেন্টে অংশ নিতে চলা ক্রিকেটারদের খেলা শেষে করমর্দন না করার অনুরোধ করা হতে পারে।

করোনার থাবা, অল ইংল্যান্ড ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতীয় শাটলারদের অনীহা, এশিয়া কাপে 'না'

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, March 6, 2020, 13:17 [IST]
Other articles published on Mar 6, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+