২৯-এ পা দিলেন যুজবেন্দ্র চাহল। লেগ স্পিনারকে শুভেচ্ছা জানাতে চাহলেরই করা বিভিন্ন মজাদার কার্যকলাপ ও সাক্ষাৎকারের ভিডিও কোলাজ আকারে প্রকাশ্যে আনল বিসিসিআই। ক্রিকেটারকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
শোনা যায়, ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিং রুমকে চাঙা করে রাখতে যাঁর জুরি মেলা ভার, তিনি যুজবেন্দ্র চাহল। লেগ স্পিনারের কার্যকলাপ এতটাই মজাদার ও আকর্ষণীয় যে তাঁকে ঘিরেই তৈরি হয় বিশেষ সেগমেন্ট। সম্প্রতি ক্যামেরার সামনে সহ ক্রিকেটারদের সাক্ষাৎকার নেওয়ার পাশাপাশি তাঁদের সঙ্গে ঠাট্টা করতে দেখা যায় চাহলকে।
'চাহল টিভি' (মজা করে নাম দিয়েছে টিম ইন্ডিয়ার সদস্যরা) থেকে রেহাই পাননি ভারতের কোচ রবি শাস্ত্রী থেকে অধিনায়ক বিরাট কোহলি। বিশ্বকাপ চলাকালীন ভারতের ড্রেসিং রুমের পরিবেশ হালকা করতে 'চাহল টিভি' গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও শোনা যায়।
View this post on InstagramA post shared by Team India (@indiancricketteam) on
হাসিখুশি যুজবেন্দ্র চাহলের করা সেসব ভিডিও-র কোলাজ তাঁর জন্মদিনে ইনস্টাগ্রামে পোস্ট করল বিসিসিআই। গুফি (চাহলকে মজা করে ডাকা হয়) অর্থাৎ লেগ স্পিনারকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
View this post on InstagramHappy birthday bro. Atleast aaj toh samose khila de teeli! 😁😜😂 @yuzi_chahal23
A post shared by Shikhar Dhawan (@shikhardofficial) on
ইনস্টাগ্রামে যুজবেন্দ্র চাহলের সঙ্গে নিজের ছবি পোস্ট করে লেগ স্পিনারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার শিখর ধাওয়ান। চার্মিং চাহলের সঙ্গে মশকরাও করেছেন গব্বর।
Have the best birthday G.O.A.T @yuzi_chahal pic.twitter.com/7RLVKBjz2v
— Rohit Sharma (@ImRo45) July 23, 2019
জন্মদিনে যুজবেন্দ্র চাহলকে শুভেচ্ছা জানাতে ভোলেননি ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক রোহিত শর্মা।