লকডাউনে অদৃশ্য হয়ে কেন রাঁচি যেতে চান যুজবেন্দ্র চাহাল, জানালেন তিনি নিজে

করোনা ভাইরাসের জেরে জারি থাকা লকডাউনে সবার প্রথমে অদৃশ্য হওয়ার শক্তি পেতে চান ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল। সেই অবস্থায় কোনও এক বিশেষ মানুষের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে তিনি দেখা করতে চান বলে জানিয়েছেন আদরের 'টিল্লি'। কে সেই ব্যক্তি, জেনে নিন।

করোনা ভাইরাস ও লকডাউন

করোনা ভাইরাস ও লকডাউন

বিশ্বের ২১০টি দেশে প্রভাব বিস্তার করেছে নোবেল করোনা ভাইরাস। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা সাড়ে ৩৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার মানুষের। ভারতে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার পেরিয়ে গিয়েছে। মৃতের সংখ্যা প্রায় চোদ্দোশো। করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলায় ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় লকডাউনের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। ফলে ঘরবন্দিই থাকতে হচ্ছে সাধারণ মানুষ থেকে ক্রিকেটারদের।

অদৃশ্য হতে চান

অদৃশ্য হতে চান

এখন যা পরিস্থিতি, তাতে ঘর থেকে বেরোনো সম্ভব নয়। তাই অদৃশ্য হয়ে বাইরে বেরোতে চান ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। সেই অবস্থায় তিনি টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির শহর রাঁচি যেতে চান বলে জানিয়েছেন চাহাল। কারণ মাহি ভাইয়ের সঙ্গে দেখা করতে উদগ্রীব হয়ে রয়েছেন তাঁর আদরের 'টিল্লি'।

পরিস্থিতি স্বাভাবিক হলে

করোনা ভাইরাসের জেরে জারি থাকা কড়াকড়ি শিথিল হলে এবং বিমান পরিষেবা চালু হলে তিনি সোজা রাঁচি যাবেন বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। এমএস ধোনি ফ্যানদের জন্য তিনি তাঁর ইনস্টাগ্রাম লাইভ চ্যাট অষ্টপ্রহর খোলা রাখবেন বলেও জানিয়েছেন চাহাল। এরপর মাহি ভাই কিভাবে পালান, তা তিনি দেখতে চান বলে জানিয়েছেন 'টিল্লি'।

চাহাল ও ধোনি

এমএস ধোনি ক্রিকেট থেকে দূরে থাকলেও তাঁর অভাব যে টিম ইন্ডিয়া অনুভব করছে, তা স্পিনার যুজবেন্দ্র চাহালের এক টুইট থেকে স্পষ্ট বোঝা যায়। নিজের ও ধোনির এক ছবি পোস্ট করেছেন চাহাল। লিখেছেন, উইকেটের পিছন থেকে আসা মাহির পরামর্শ তিনি মিস করছেন। উল্লেখ্য ২০১৯-র বিশ্বকাপেই শেষবার এমএস ধোনিকে জাতীয় দলে সতীর্থ হিসেবে পেয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। ওই টুর্নামেন্টেও ধোনিকে উইকেটের পিছন থেকে বারবার এগিয়ে এসে চাহলকে পরামর্শ দিতে দেখা গিয়েছে। উইকেটের পিছনে দাঁড়ানো মাহি ভাইয়ের আদরের 'টিল্লি' ডাকও ভোলেননি চাহাল।

এমএস-র প্রত্যাবর্তন

এমএস-র প্রত্যাবর্তন

গত জুলাই-তে হওয়া ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। এরপর থেকে ৯ মাস দেশের সর্বকালের সেরা অধিনায়ককে আর ক্রিকেটে দেখা যায়নি। ভারতীয় দলের জার্সিতে ধোনিকে আর বাইশ গজে নামতে দেখা যাবে না বলে মনে করে ক্রিকেট মহলের একটা অংশ। চলতি বছরের আইপিএলে ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটার কথা ছিল এমএস ধোনির। কিন্তু করোনা ভাইরাসের জেরে অনির্দিষ্টকালের জন্য টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ায়, ধোনির কামব্যাক নিয়েও দ্বিধাবিভক্ত দেশের ক্রিকেট মহল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, May 4, 2020, 10:01 [IST]
Other articles published on May 4, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+