ফের ক্রিকেটে ধোনি, ইনস্টাগ্রামে চাহালের প্রতিক্রিয়া, আবেগতাড়িত সোশ্যাল মিডিয়া

ক্রিকেট থেকে অনেকটাই দূরে সরে থাকা এমএস ধোনিকে, নিজের বাড়ির বাগানে কন্যা জিভা ও পোষ্যের সঙ্গে ক্রিকেট খেলতে দেখা গিয়েছে। সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে টিম ইন্ডিয়ার লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের প্রতিক্রিয়ায় আবেগতাড়িত হয়েছে সোশ্যাল মিডিয়া।

এমএসের শেষ ম্যাচ

এমএসের শেষ ম্যাচ

গত জুলাই-তে হওয়া ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। এরপর থেকে ৯ মাস দেশের সর্বকালের সেরা অধিনায়ককে আর ক্রিকেটে দেখা যায়নি। ভারতীয় দলের জার্সিতে ধোনিকে আর বাইশ গজে নামতে দেখা যাবে না বলে মনে করে ক্রিকেট মহলের একটা অংশ।

চাহালের ইচ্ছা

চাহালের ইচ্ছা

এখন যা পরিস্থিতি, তাতে ঘর থেকে বেরোনো সম্ভব নয়। তাই অদৃশ্য হয়ে বাইরে বেরোতে চান ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। সেই অবস্থায় তিনি টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির শহর রাঁচি যেতে চান বলে জানিয়েছেন চাহাল। কারণ মাহি ভাইয়ের সঙ্গে দেখা করতে উদগ্রীব হয়ে রয়েছেন তাঁর আদরের 'টিল্লি'। করোনা ভাইরাসের জেরে জারি থাকা কড়াকড়ি শিথিল হলে এবং বিমান পরিষেবা চালু হলে তিনি সোজা রাঁচি যাবেন বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। এমএস ধোনি ফ্যানদের জন্য তিনি তাঁর ইনস্টাগ্রাম লাইভ চ্যাট অষ্টপ্রহর খোলা রাখবেন বলেও জানিয়েছেন চাহাল। এরপর মাহি ভাই কিভাবে পালান, তা তিনি দেখতে চান বলে জানিয়েছেন 'টিল্লি'।

চাহাল ও ধোনি

চাহাল ও ধোনি

এমএস ধোনি ক্রিকেট থেকে দূরে থাকলেও তাঁর অভাব যে টিম ইন্ডিয়া অনুভব করছে, তা স্পিনার যুজবেন্দ্র চাহালের এক টুইট থেকে স্পষ্ট বোঝা যায়। নিজের ও ধোনির এক ছবি পোস্ট করেন চাহাল। লেখেন, উইকেটের পিছন থেকে আসা মাহির পরামর্শ তিনি মিস করছেন। উল্লেখ্য ২০১৯-র বিশ্বকাপেই শেষবার এমএস ধোনিকে জাতীয় দলে সতীর্থ হিসেবে পেয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। ওই টুর্নামেন্টেও ধোনিকে উইকেটের পিছন থেকে বারবার এগিয়ে এসে চাহলকে পরামর্শ দিতে দেখা গিয়েছিল। উইকেটের পিছনে দাঁড়ানো মাহি ভাইয়ের আদরের 'টিল্লি' ডাকও ভোলেননি চাহাল।

ফের ক্রিকেটে ধোনি

ফের ক্রিকেটে ধোনি

কন্যা জিভার মুখে হাসি ফোটাতে ক্রিকেটে ফিরতে দেখা যায় এমএস ধোনিকে। নিজের ফার্ম হাউসে জিভা ও পোষ্য কুকুরের সঙ্গে ক্যাচ প্র্যাকটিস করলেন মাহি। স্ত্রী সাক্ষী ধোনির তোলা সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

চাহালের প্রতিক্রিয়া

ইনস্টাগ্রামে এমএস ধোনির ওই ভিডিও দেখে মুগ্ধ হয়ে যান টিম ইন্ডিয়ার লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। এমএস-কে 'থালা' বলে সম্বোধন করেন তিনি। যা দেখে আবেগতাড়িত হয়ে পড়েছেন নেটিজেনরা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, May 6, 2020, 21:17 [IST]
Other articles published on May 6, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+