করোনার দৌলতে বিনা প্রতিদ্বন্দ্বী আইপিএল কেবল সরকারি অনুমতির অপেক্ষায়

করোনা ভাইরাসের জেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হতেই মহা আনন্দে আইপিএল আয়োজনের তোরজোর শুরু করে দিয়েছে বিসিসিআই। এ ব্যাপারে সরকারি অনুমতির অপেক্ষায় রয়েছেন ব্রিজেশ প্যাটলরা। এখনও পর্যন্ত যা খবর, করোনার আবহে সৌদি আরবেই হতে চলেছে টুর্নামেন্ট। সূচি নিয়ে আইপিএল গভর্নিং কাউন্সিল শীঘ্রই বৈঠকে বসতে চলেছে বলেও খবর।

কী বললেন ব্রিজেশ

কী বললেন ব্রিজেশ

করোনা ভাইরাসের মাত্রাছাড়া প্রভাবে ভারতে যে আইপিএল আয়োজন করা সম্ভব নয়, তা সাফ জানিয়ে দিয়েছেন টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। ইভেন্ট সৌদি আরবে সরিয়ে নিয়ে যাওয়ারও আভাস দিয়েছেন তিনি। আইপিএল চেয়ারম্যানের বক্তব্য, সৌদ আরব সরকার তাদের দেশে টুর্নামেন্ট আয়োজনের অনুমতি দিয়েছে। কেবল ভারত সরকার রাজি হলেই ষোলোকলা পূর্ণ হবে বলেও জানিয়েছেন ব্রিজেশ প্যাটেল। বলেছেন, আগামী ১৪ দিনের মধ্যে আইপিএল নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত জানা যাবে।

আইপিএল কমিটির বৈঠক

আইপিএল কমিটির বৈঠক

সূত্রের খবর, আইপিএল নিয়ে পরবর্তী পরিকল্পনা নির্ধারণ করতে আগামী এক সপ্তাহের মধ্যে বৈঠকে বসছে টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল। সেখানেই আইপিএলের সূচি নির্ধারণ করা হবে বলে আভাস দিয়েছেন কাউন্সিল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। অগাস্টের প্রথম সপ্তাহে সূচি ঘোষণা করা হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

সম্ভাব্য সূচি

সম্ভাব্য সূচি

এক রিপোর্টে বলা হয়েছে করোনা ভাইরাসের আবহে সৌদি আরবে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে নাকি শুরু হচ্ছে আইপিএল। ৭ কিংবা ৮ নভেম্বর পর্যন্ত টুর্নামেন্ট চলবে বলে জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ইস্যুতে নেটিজেনরা লেখালেখিও শুরু করেছেন।

স্থগিত টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্থগিত টি-টোয়েন্টি বিশ্বকাপ

করোনা ভাইরাসের জেরে অবশেষে চলতি বছরের জন্য স্থগিতই হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট। এর ফলে ওই একই সময়ে আইপিএল আয়োজনের ক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন বিসিসিআইয়ের সামনে যে আর কোনও বাধা রইল না, তা বলাই বাহুল্য। তাই বিশ্বকাপ স্থগিত হওয়ার খবরে যারপরনাই খুশি হয়েছেন আইপিএল প্রেমীরা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, July 21, 2020, 11:24 [IST]
Other articles published on Jul 21, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+