করোনায় আইপিএল, শ্রীলঙ্কা বোর্ডের তরফে কোনও প্রস্তাবই পায়নি বিসিসিআই!

করোনা ভাইরাসের জেরে স্থগিত হয়ে যাওয়া আইপিএল শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া কোনও প্রস্তাব নাকি পায়নি বিসিসিআই। তাছাড়া বর্তমান পরিস্থিতিতে এসব নিয়ে ভাবনাচিন্তার অবকাশ তাদের কাছে নেই বলেও জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু কেন, তা জেনে নিন।

করোনা ও লকডাউন

করোনা ও লকডাউন

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ২২ লক্ষে পৌঁছে গিয়েছে। মৃতের সংখ্যা প্রায় দেড় লক্ষ। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ১৩ হাজার। মৃত্যু হয়েছে প্রায় সাড়ে চারশো মানুষের। অন্যদিকে শ্রীলঙ্কায় করোনা আক্রান্তের সংখ্যা ২৩৮। সে দেশে মারণ ভাইরাসের বলি হয়েছেন ৭ জন। করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী প্রথমে ১৪ এপ্রিল পর্যন্ত ২১ দিনের লকডাউনের ঘোষণা দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। অবস্থার উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ আরও বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ৩ মে পর্যন্ত থাকবে এই অচলাবস্থা।

ফের স্থগিত আইপিএল

ফের স্থগিত আইপিএল

ঠিক ছিল, চলতি বছরের ২৯ মার্চ থেকে শুরু হবে আইপিএল। করোনা ভাইরাসের জেরে তা পিছিয়ে ১৫ এপ্রিল থেকে শুরু করার কথা জানিয়েছিল বিসিসিআই। কিন্তু দেশজুড়ে লকডাউন জারি থাকায় এবং তার মেয়াদ বৃদ্ধি হওয়ায় আইপিএল এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্রিকেট প্রেমীদের তাদের পরবর্তী নোটিশের দিকে তাকিয়ে বসে থাকার পরামর্শ দিয়েছে বিসিসিআই। জানিয়ে দিয়েছে, বর্তমান পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্য এবং জীবনের সুরক্ষাই সবচেয়ে বড় প্রাধান্যের বিষয়।

কী বলেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

কী বলেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

করোনা ভাইরাস ক্রমে প্রভাব বিস্তার করছে ভারতে। তুলনায় শ্রীলঙ্কা মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সফল বলা চলে। হয়তো ভারতের আগে করোনা মুক্ত হয়েও যেতে পারে প্রতিবেশী দেশ। তেমনটা হলে ২০২০ আইপিএল তাদের দেশে আয়োজন করা যেতে পারে বলে জানাল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবারই বিসিসিআই-কে এই প্রস্তাব দিয়েছে প্রতেবেশী দেশের ক্রিকেট সংস্থার সভাপতি শাম্মি সিলভা।

কী বলল বিসিসিআই

কী বলল বিসিসিআই

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে এ ধরনের কোনও প্রস্তাব তাঁদের কাছে এসে পৌঁছয়নি বলে জানালেন বিসিসিআই-র এক শীর্ষ কর্তা। তিনি সাফ জানালেন, এ ব্যাপারে বিসিসিআই-র অন্দরে কোনও কথাই হয়নি। তাছাড়া করোনা ভাইরাসের তাণ্ডবে যখন গোটা বিশ্ব অস্থির, তখন এহেন প্রস্তাব মেনে নেওয়াও মুশকিল বলে মনে করেন বিসিসিআই-র ওই কর্তা।

স্থগিত আইপিএল, টুর্নামেন্টের ৫টি উল্লেখযোগ্য ঘটনার দিকে নজর ফেরানো যাক

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, April 17, 2020, 14:35 [IST]
Other articles published on Apr 17, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+