শাহবাজের ৭ উইকেটের পরও বাংলার ব্যাটিং বিপর্যয় অব্যাহত

রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করে বাংলাকে লড়াই-এ ফেরালেন শাহবাজ আহমেদ। তার মান রাখতে পারলেন না ব্যাটসম্যানরা। ম্যাচের প্রথম ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হল অভিমন্যু ইশ্বরণের দল। ম্যাচ জিততে বোলারদের দিকেই তাকিয়ে থাকতে হবে বাংলাকে।

বাংলার প্রথম ইনিংস

বাংলার প্রথম ইনিংস

রঞ্জি ট্রফির এই গুরুত্বপূর্ণ ম্য়াচের প্রথম ইনিংসে মাত্র ১৩৮ রানে শেষ হয়ে যায় বাংলা। অভিমন্যু ইশ্বরণ শিবিরের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন মনোজ তিওয়ারি। পাঞ্জাবের হয়ে ৬ উইকেট নেন বিনয় চৌধুরী।

পাঞ্জাবের প্রথম ইনিংস

পাঞ্জাবের প্রথম ইনিংস

বাংলার বোলার শাহবাজ আহমেদ একাই নেন সাত উইকেট। ৩ উইকেট নেন আকাশদীপ। ১৫১ রানে শেষ হয়ে যায় পাঞ্জাবের প্রথম ইনিংস। হোম টিমের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন ওপেনার রোহন মারওয়াহা। ৪৪ রান করেন পাঞ্জাবের উইকেটরক্ষক আনমোল মালহোত্রা। প্রথম ইনিংসে ১৩ রানে এগিয়ে থাকে পাঞ্জাব।

বাংলার দ্বিতীয় ইনিংস

বাংলার দ্বিতীয় ইনিংস

দ্বিতীয় ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বাংলা। ওপেনার কৌশিক ঘোষ ও অধিনায়ক অভিমন্যু ইশ্বরণ যথাক্রমে ১২ ও ৪ রান করে আউট হন। ১ রান করে আউট হন অভিষেক রমন। এরপর অভিজ্ঞ মনোজ তিওয়ারি ও অর্নব নন্দীর মধ্যে ১০৭ রানের পার্টনারশিপ হয়। ৬৫ রান করে আউট হন মনোজ। ৫১ করেন অর্নব।

ফের ব্যাটিং বিপর্যয়

ফের ব্যাটিং বিপর্যয়

মনোজ তিওয়ারি ও অর্নব নন্দী আউট হওয়ার পর ফের ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় বাংলা। একে একে ফিরে যান অনুষ্টুপ মজুমদার (২৬), শ্রীবৎস্য গোস্বামী (২৪), শাহবাজ আহমেদ (৫) ও আকাশদীপ (০)। দিনের শেষে ৯ উইকেট হারিয়ে ১৯৯ রানে অবস্থান করছে বাংলা। তাদের লিড ১৮৬ রানের। ক্রিজে রয়েছেন ঋত্বিক চ্যাটার্জি ও রমেশ প্রসাদ। পাঞ্জাবের হয়ে ৫ উইকেট নিয়েছেন কিষাণ আলাংগ।

জিততেই হবে

জিততেই হবে

৭ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে রঞ্জি ট্রফির এলিট এ ও বি গ্রুপের চতু্র্থ স্থানে অবস্থান করছে বাংলা। টুর্নামেন্টের পরবর্তী রাউন্ড অর্থাৎ কোয়ার্টার ফাইনালে পৌঁছতে পাঞ্জাবের বিরুদ্ধে জিততেই হবে বাংলাকে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, February 13, 2020, 20:18 [IST]
Other articles published on Feb 13, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+