ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ কে হবেন, তা নিয়ে টানাপোড়েনের মধ্যেই তাদের প্রধান কোচের নাম ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স। দুই বারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর, তাদেরই প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকুলামকেই দলের হেড কোচ পদে নিয়োগ করা হয়েছে।
কিছু দিন আগে একটা মহলে জল্পনা ওঠে, হয়তো কলকাতা নাইট রাইডার্সের সহকারি কোচ হতে চলেছেন ব্রেন্ডন ম্যাকুলাম। সেই ম্যাকুলামকেই রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে কেকেআরের হেড কোচ বাছা নিয়ে নানা মুণির নানা মত। বৃহস্পতিবার এক টুইট বার্তায় কেকেআরের তরফে ব্রেন্ডনকে স্বাগত জানানো হয়েছে। তা নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা।
কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ করে তাঁকে সম্মানিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রাক্তন কিউই অধিনায়ক। কেকেআর আইপিএলের অন্যতম শক্তিশালী বলেও দাবি করেছেন ম্যাকুলাম।
📣 The announcement you all have been waiting for! 🤩
— KolkataKnightRiders (@KKRiders) August 15, 2019
Put your hands together and welcome @Bazmccullum, our new Head Coach 💜#WelcomeBackBaz #KorboLorboJeetbo pic.twitter.com/tDYz1V9IGz
খেলোয়াড় হিসেবে নিজের আইপিএল কেরিয়ারের পাঁচটা বছর শাহরুখ খানের দলে কাটিয়েছেন ব্রেন্ডন ম্যাকুলাম। রয়্যাল চ্যালেঞ্জর্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আইপিএলের প্রথম এডিশনের প্রথম ম্যাচে ১৫৮ রানের যে বিধ্বংসী ইনিংস তিনি খেলেছিলেন, তা এখনও টি-টোয়েন্টি ক্রিকেটের সম্পদ। ২০০৯ সালে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কও হন ব্রেন্ডন।
নিজের কেরিয়ারে ব্যাটসম্যান হিসেবে সর্বদা বিধ্বংসী মেজাজে থাকা ব্রেন্ডন ম্যাকুলাম চলতি সপ্তাহেই সব ধরনের ক্রিকেটকে বিদায় জানান। তার আগে গ্লোবাল কানাডা টি-টোয়েন্টিতেও চুটিয়ে খেলেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। খেলোয়াড়ী জীবন শেষ হতেই সরাসরি কোচিংয়ে ঢুকে পড়েন ব্রেন্ডন। কেকেআরের পাশাপাশি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তিনি ত্রিনবাগো নাইট রাইডার্সকে কোচিং করাবেন বলেও খবর।