বাইশ গজে আর দেখা যাবে না বিধ্বংসী ব্যাটিং, অবসর ঘোষণা তারকা ক্রিকেটারের

সোমবারই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেইল স্টেইন। দেশের হয়ে সামনের দিনে এবার শুধু সীমিত ওভারের ক্রিকেটে দেখা যাবে তাঁকে। অন্যদিকে একই দিনে ক্রিকেট থেকে পাকাপাকিভাবে অবসরের কথা জানিয়ে দিলেন নিউজিল্যান্ডকে বিশ্বকাপ ফাইনালে(২০১৫) তোলা অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম।

অবসর ঘোষণা টি-টোয়েন্টি তারকার

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই(২০১৬সালে) অবসর নিয়ে নিয়েছিলেন। এরপর দেশ বিদেশে টি-টোয়েন্টি লিগগুলিতে খেলতে দেখা যেত ব্রেন্ডনকে। এবার সেই মঞ্চ থেকেও অবসর নিতে চলেছেন ম্যাকালাম।

কানাডা লিগ খেলেই অবসর

এই মুহূর্তে গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা লিগে খেলছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। কানাডার এই ক্রিকেট লিগ শেষ হলেই ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নিতে চলেছেন বলে জানালেন ব্রেন্ডন। কানাডা লিগ শেষ হলে ইউরো টি-২০ লিগে খেলার কথা ছিল ম্যাকালামের।

অবসর নিয়ে আবেগঘন টুইট

অবসর ঘোষণা নিয়ে টুইটে ম্যাকালাম লিখেছেন, 'পেশাদার ক্রিকেটে ২০ বছর কাটিয়ে ফেললাম। ক্রিকেট খেলার স্বপ্ন দেখেছিলাম, নিজের সেই স্বপ্ন পূর্ণ করে এতদিন ক্রিকেট খেলতে পারায় গর্বিত।'

একনজরে ব্রেন্ডনের ক্রিকেট কেরিয়ার

দেশের হয়ে ১০১টি টেস্ট, ২৬০টি ওয়ান ডে ও ৭১টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০১৫ বিশ্বকাপে অধিনায়ক হিসেবে নিউজিল্যান্ডকে টুর্নামেন্ট ফাইনালে তুলেছিলেন। এছাড়া সব ধরনের টি-টোয়েন্টি প্রতিযোগিতা মিলিয়ে ম্যাকালাম ৩৭০টি ম্যাচ খেলেছেন।সংগ্রহ ৯৯২২ রান। তিন ফর্ম্যাটেই বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে তাঁকে মনে রাখবে ক্রিকেট দুনিয়া।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, August 6, 2019, 9:15 [IST]
Other articles published on Aug 6, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+