
করোনা ভাইরাসের প্রভাব
বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬ লক্ষেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৮৪ হাজারেরও বেশি মানুষের। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ সব ক্রিকেট খেলিয়ে দেশে মারণ ভাইরাসের প্রভাব ছড়িয়েছে। কার্যত সব দেশেই জারি রয়েছে লকডাউন।

স্থগিত আইপিএল
ঠিক ছিল, ২৯ মার্চ থেকে শুরু হবে আইপিএল। প্রথমে তা পিছিয়ে ১৫ এপ্রিল নির্ধারণ করা হয়। কিন্তু লকডাউনের মেয়াদ বেড়ে যাওয়ায় টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। বঈতমান পরিস্থিতিতে আদৌ আইপিএল আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ
চলতি বছরের ১৮ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৫ নভেম্বর পর্যন্ত টুর্নামেন্ট চলার কথা। করোনা ভাইরাসের জেরে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ থাকায়, সেই সময়, সে দেশে এই টুর্নামেন্ট হবে কিনা সন্দেহ।

কী বললেন ম্যাকুলাম
নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তথা কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ ব্রেন্ডন ম্যাকুলাম মনে করেন আইপিএল পিছিয়ে অক্টোবরে শুরু করা উচিত। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-র শুরুতে আয়োজন করা উচিত বলে মনে করেন ম্যাকুলাম।

ফাঁকা স্টেডিয়ামে 'না'
ব্রেন্ডন ম্যাকুলামের কথায়, আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যাপক পরিমাণ অর্থ উপার্যন হয় বিসিসিআই ও আইসিসি-র। এর ওপর পরোক্ষভাবে ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং গ্রাউন্ড স্টাফদের ভবিষ্যত নির্ভর করে। দুই টুর্নামেন্ট ক্লোজড ডোর হলে বিশ্ব ক্রিকেট ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে বলে মনে করেন কেকেআরের হেড কোচ।


Click it and Unblock the Notifications



















