কেকেআর-র সহকারি কোচ হচ্ছেন ব্রেন্ডন ম্যাকুলাম!

আইপিএল প্রথম এডিশনের প্রথম ম্যাচের কথা নিশ্চয়ই কেউ ভোলেননি। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের তো সেই ম্যাচের কথা ভোলাই উচিত নয়। সেই সঙ্গে তাঁদের কাছে রয়েছে সুখবরও।

রয়্যাল চ্যালেঞ্জর্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আইপিএলের প্রথম এডিশনের প্রথম ম্যাচে যিনি ১৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন, সেই ব্রেন্ডন ম্যাকুলামকে আরও একবার স্বমহিমায় দেখা যেতে পারে কেকেআরে।

খেলোয়াড় হিসেবে নিজের আইপিএল কেরিয়ারের পাঁচটা বছর শাহরুখ খানের দলে কাটিয়েছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। ২০০৯ সালে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কও হন ব্রেন্ডন। এবার তিনি সেই দলেরই সহকারি কোচ হতে চলেছেন বলে কয়েকটি সূত্রের তরফে দাবি করা হয়েছে। এ ব্যাপারে কথাবার্তা পাকা বলেও দাবি করা হয়েছে।

ব্যাটসম্যান সর্বদা বিধ্বংসী মেজাজে থাকা ব্রেন্ডন ম্যাকুলাম চলতি সপ্তাহেই সব ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। খেলোয়াড়ী জীবন শেষ হতেই সরাসরি কোচিংয়ের দিকে ঝুঁকেছেন ব্রেন্ডন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তিনি ত্রিনবাগো নাইট রাইডার্সকে কোচিং করাবেন বলে খবর।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ওই দলের হেড কোচ পদে অস্ট্রেলিয়ান সাইমন ক্যাটিচের জায়গা নেবেন প্রাক্তন কিউই অধিনায়ক। উল্লেখযোগ্যভাবে এতদিন কলকাতা নাইট রাইডার্সেরও সহকারি কোচ ছিলেন সাইমন কাটিচ। যদিও এ ব্যাপারে ম্যাকুলাম বা কেকেআরের তরফে কিছু জানানো হয়নি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, August 9, 2019, 18:12 [IST]
Other articles published on Aug 9, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+