আগ বাড়িয়ে আইপিএল ২০২০-এর সূচি ঘোষণা চেয়ারম্যান প্যাটেলের! বৈঠকের অপেক্ষা

গভর্নিং কাউন্সিলের বৈঠকের আগেই আইপিএলের আংশিক সূচি কার্যত ঘোষণা করে দিলেন চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। কবে শুরু হবে টুর্নামেন্ট, কবে হবে ফাইনাল, তা তিনি আগ বাড়িয়ে জানিয়েই দিলেন। তবে আইপিএলের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সূচি গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন চেয়ারম্যান প্যাটেল।

কবে শুরু আইপিএল, কবে ফাইনাল

কবে শুরু আইপিএল, কবে ফাইনাল

গত ২৪ ঘণ্টা ধরে চলা জল্পনাই সত্যি বলে জানিয়ে দিলেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। রাখঢাক না করেই জানালেন, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল। ৮ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল হবে বলে জানিয়েছেন প্যাটেল।

কতদিনের টুর্নামেন্ট

কতদিনের টুর্নামেন্ট

বিসিসিআই সূত্রে খবর, প্রতি বছরের মতো এবারও প্লে-অফ ধরে ৬০টি ম্যাচ খেলা হবে আইপিএলে। চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলের ঘোষণা অনুযায়ী মোট ৫১ দিনের টুর্নামেন্ট হতে চলেছে। তাতে ডবল হেডার ম্যাচের সংখ্যা বাড়ানো হবে না বলেই জানানো হয়েছে।

ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া

ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া

১৯ সেপ্টেম্বর থেকে আইপিএল শুরু হলে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা টুর্নামেন্টের প্রথম দিকে অংশ নিতে পারবে না বলে মনে করেন ক্রিকেট প্রেমীরা। কারণ ওই মাসেই সীমিত ওভারের সিরিজে মুখোমুখি হতে চলেছে দুই দল। তাতে খুব একটা অসুবিধা হবে বলে মনে করেন না আইপিএলল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। তাঁর বক্তব্য, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজ শেষ হচ্ছে ১৫ সেপ্টেম্বর। এরপর দুই দলের ক্রিকেটাররা সরাসরি দুবাইতে উড়ে যাবেন বলে মনে করেন প্যাটেল।

গভর্নিং কাউন্সিলের বৈঠক

গভর্নিং কাউন্সিলের বৈঠক

আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, আগামী সপ্তাহে টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিলের বৈঠক হবে। সেখানে আইপিএলের স্থান, দিন, সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান প্যাটেল। উল্লেখ্য করোনা ভাইরাসের আবহে আইপিএল যে সংযুক্ত আরব আমিরশাহীতে হচ্ছে, বৈঠকের আগেই তা ঘোষণা করেছেন ব্রিজেশ।

কোন কোন মাঠে খেলা

কোন কোন মাঠে খেলা

চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়াম ও শারজাহ-তে আইপিএলের ম্যাচগুলি হবে। করোনা ভাইরাসের আবহে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হবে কিনা, সে ব্যাপারে আমিরশাহী সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্যাটেল।

করোনাহীন বিশ্বে আজই শুরু হওয়ার কথা ছিল অলিম্পিক, অ্যাথলিটরা কে কোথায়?

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, July 24, 2020, 14:08 [IST]
Other articles published on Jul 24, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+